বাংলো বিতর্কে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আপ সাংসদ রাঘব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলো বিতর্কে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন আপ সাংসদ রাঘব চাড্ডা। পাতিয়ালা হাউস কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টে গিয়েছেন তিনি। প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা ও বিচারপতি সঞ্জীব নারুলার বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়। বুধবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

প্রথম বারের সাংসদ রাঘব চাড্ডাকে গত বছরের জুলাই মাসে একটি ‘টাইপ ৬’ বাংলো বরাদ্দ করে  রাজ্যসভার সচিবালয়।  পরে গত বছরের সেপ্টেম্বর মাসে দিল্লির পান্ডারা রোডে তাঁকে ‘টাইপ ৭’ বাংলো দেওয়া হয়। এরপরেই বাংলো বরাদ্দের নির্দেশ বাতিল করে সচিবালয় জানায়, প্রথমবারের সাংসদ হিসেবে ‘টাইপ ৭’ বাংলো পাওয়ার অধিকার তাঁর নেই। তাই বাংলো খালি করতে বলা হয়।  

এরপরেই পাটিয়ালা হাউস কোর্টে আবেদন করেন রাঘব। প্রথমে নির্দেশ স্থগিত রাখে আদালত। পরে শুক্রবার স্থগিতাদেশ তুলে নিয়ে আদালত জানায়, ‘‘রাজ্যসভার সদস্য হিসেবে মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত ওই বাংলো দখলে রাখার অধিকার আবেদনকারীর নেই। বিশেষ সুবিধে হিসেবে আবেদনকারীকে সরকারি বাসস্থান দেওয়া হয়েছে।’’

এরপরেই রাঘব এই সিদ্ধান্তে বিজেপিকে কটাক্ষ করে।  তাঁকে নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।

রাঘবের আইনজীবী আবেদন দাখিল করেছেন যে,  সাংসদকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং উচ্ছেদের প্রক্রিয়া চলছে। আগে ট্রায়াল কোর্ট থেকে স্থগিতাদেশ থাকলেও এখন তা তুলে নেওয়া হয়েছে।

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল