১৩ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতে আপ সাংসদ সঞ্জয় সিং

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারিতে ধৃত রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে আগামী ১৩ অক্টোবর  পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক এম কে নাগপাল ওই নির্দেশ দেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আম আদমি পার্টির সাংসদকে ৫ দিন হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছিল।

২০২১ সালে দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে আর্থিকভাবে লাভবানের অভিযোগ তুলে গত ৪ অক্টোবের আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে হানা দেয় ইডি। টানা ১০ ঘন্টা তল্লাশি ও জেরা চালানোর পরে গ্রেফতার করা হয় দিল্লির শাসকদলের সাধারণ সম্পাদককে। গ্রেফতারের পরে এক ভিডিয়ো বার্তায় সঞ্জয় সিং অভিযোগ করেন, ‘মিথ্যে অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।’ ওই অভিযোগেই বিজেপি নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘মরনা মঞ্জুর হ্যায়, ডরনা নেহি।’

৫ অক্টোবর দুপুরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ধৃত আপ সাংসদকে পেশ করে ইডি। আদালতে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী অভিযোগ করেন, ‘সুবিধা পাওয়ার জন্য ধৃত সঞ্জয় সিংকে ৩ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ব্যবসায়ী দীনেশ অরোরা। সর্বেশ নামে অরোরার এক কর্মচারি ওই টাকা আপের রাজ্যসভা সাংসদের কাছে পৌঁছে দিয়েছিলেন।’ যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেন সঞ্জয় সিং। তিনি দাবি করেন, ‘কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির সমালোচনা করার জন্যই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’

 

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪