ফের তেজি শেয়ারবাজার, সেনসেক্স বাড়ল ৩৯৪ পয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার। বুধবার আগের দিনের চেয়ে আরও ৩৯৪ সূচক বেড়েছে সেনসেক্স। আর ১২১.৫০ সূচক বেড়ে ১৯ হাজার ৮০০-র ঘর ছাড়িয়েছে নিফটি। টানা দু’দিন ধরে সেনসেক্স অশ্বমেধের মতো ছুটে চলায় বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। এদিন শেয়ারবাজারে উইপ্রো, আলট্রাটেক ও রিলায়েন্সের শেয়ার লাভের মুখে দেখেছে। মুখ থুবড়ে পড়েছে টিসিএসের শেয়ার।

গতকাল মঙ্গলবারই ৫৬৭ সূচক বেড়ে দীর্ঘদিন বাদে ৬৬ হাজারের গণ্ডি ছাড়িয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে  ৩০০ পয়েন্টের মতো বাড়তি নিয়ে পথচলা শুরু করে সেনসেক্স। সবুজ জোনে থেকেই শুরু হয় লেনদেন। যদিও দিন ভর একই তালে এগোতে থাকে। শেয়ারবাজার থিতু হওয়ায় বিনিয়োগকারীদের মুখে হাসি ফেরে। এক সময়ে ৬৬,৬০০ সূচকের কাছাকাছিও পৌঁছে গিয়েছিল সেনসেক্স। যদিও খানিকটা পয়েন্ট খুঁইয়ে বাজার বন্ধের সময়ে ৩৯৩.৬৯ সূচক বেড়ে ৬৬,৪৭৩.০৫ পয়েন্ট নিয়ে বন্ধ হয়। এদিন শেয়ারবাজারে সেনসেক্সের সর্বনিম্ন সূচক ছিল ৬৬,২৯৯.৭৯ পয়েন্ট। আর সর্বোচ্চ সূচক ছিল ৬৬,৫৯২.১৬।

এদিন বাজারে শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বাদে সব ক্ষেত্রই সবুজ জোনে ছিল। নিফটিতে লাভের মুখ দেখেছে হিরো মোটরকর্প, উইপ্রো, গ্র্যাসিম ইন্ডাস্ট্রিজ, আলট্রাটেক সিমেন্ট, রেড্ডি’স ল্যাবরেটরির মতো সংস্থা। তবে শেয়ারবাজারে তেজির দিনেও লোকসানের মুখে পড়তে হয়েছে এইচসিএল টেকনোলজিস, আদানি পোর্টস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোল ইন্ডিয়া ও টিসিএসকে। শেয়ারবাজারে তেজি ভাবের কারণে বিনিয়োগকারীরা একদিনেই দুই লক্ষ টাকা লাভের মুখ দেখেছেন।

 

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের