আপ সাংসদ সঞ্জয় সিংয়ের আর্জি খারিজ দিল্লি হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাইকোর্টেও স্বস্তি মিলল না আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ তথা সাধারণ সম্পাদক সঞ্জয় সিংয়ের। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁর দায়ের করা আর্জি খারিজ করে দিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা। সূত্রের খবর, দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সঞ্জয় সিং।

দিল্লি আবগারি নীতি মামলায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সিবিআই গ্রেফতার করেছিল ত‍ৎকালীন উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়াকে। আর গত ৪ অক্টোবর দীর্ঘ তল্লাশি ও জেরা শেষে আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করে ইডি। যদিও গ্রেফতারির পরে আপের অন্যতম শীর্ষ নেতা দাবি করেন, ‘বিজেপি এবং মোদি সরকারের ক্রীতদাস হিসেবে কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে।’

নিম্ন আদালতে ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছিলেন সঞ্জয়। যদিও তাঁর সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। এর পরে গত সপ্তাহে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপের রাজ্যসভা সাংসদ। এদিন মামলার শুনানি শেষে বিচারপতি স্বর্ণকান্ত শর্মা আপ নেতার আর্জি খারিজ করে দিয়ে বলেন, ‘আবেদনকারীকে স্বস্তি দেওয়ার মতো কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি।’

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪