মহানবীকে নিয়ে কটূক্তির পুরস্কার, তেলেঙ্গানায় রাজা সিংহকে প্রার্থী করল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: তেলেঙ্গানা বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় ৫২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্রার্থী তালিকায় তিন সাংসদের নাম রয়েছে। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে গাজওয়েল আসনে প্রার্থী করা হয়েছে ইয়াতালা রাজেন্দরকে। সবচেয়ে বিষ্ময়ের হল, মুসলিমদের আরাধ্য হজরত মহম্মদকে নিয়ে কটূক্তির দায়ে দল থেকে সাসপেন্ড হওয়া টি রাজা সিংহকে প্রার্থী করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘হজরত মহম্মদকে নিয়ে কটূক্তি করার জন্য বিতর্কিত নেতাকে পুরস্কৃত করা হয়েছে।’

আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানা বিধানসভার ভোট। ৩ ডিসেম্বর ফল ঘোষণা। ইতিমধ্যেই রাজ্যের শাসকদল ভারত রাষ্ট্র সমিতির পক্ষ থেকে শতাধিক আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। গত ১৫ অক্টোবর কংগ্রেসের পক্ষ থেকেও প্রথম দফায় ৫৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। ফলে খানিকটা চাপে পড়ে গিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, গত শুক্রবার দলের কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠকে তেলেঙ্গানা বিধানসভার ৫২ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী দলের তিন সাংসদ এবার বিধানসভা ভোটে লড়ছেন। করিমনগর থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ বান্দি সঞ্জয় কুমার। আর এক সাংসদ সোয়াম বাপু রাও লড়ছেন বোয়াথ আসন থেকে। অরবিন্দ ধরমপুরী লড়ছেন কোরাতলা আসন থেকে। ঘোষামহল থেকে লড়ছেন হজরত মহম্মদকে নিয়ে কটূক্তি করা টি রাজা সিংহ। দুটি আসন থেকে লড়ছেন ইয়াতালা রাজেন্দার। তিনি হুজুরাবাদের পাশাটাশি গাজওয়েলে থেকেও লড়ছেন।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন