শুটিংয়ের জন্য ভারতে আসার ভিসা পেলেন না শাকিব খান

তাই ১৫ অক্টোবর থেকে শাকিব খানের ভারতে থাকার কথা থাকলেও তিনি যেতে পারছেন না সে দেশে। আসলে অভিনেতা ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গতকালই প্রকাশ্যে এসেছে যে, এবার থেকে পাকিস্তানি শিল্পীদের ভারতে এসে কাজ করতে আর কোনও বাধা নেই। সম্প্রতি বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে, কোনও সাংস্কৃতিক বা খেলা মহলের ক্ষেত্রে পাকিস্তানি তারকাদের ভারতে আসতে কোনও বাধা নেই। কিন্তু এ না হয় পাকিস্তান গেল, কিন্তু বাংলাদেশের তারকাদের তো ভারতে আসতে কোনও বাধা নেই। তাহলে বাংলাদেশের কিং খানের ভারতে আসার ভিসা কেন আটকে দেওয়া হল? হ্যাঁ, সম্প্রতি সুপারস্টার শাকিব খানের শুটিংয়ের জন্যে ভারতে যাওয়ার ভিসা নিয়ে সমস্যায় পড়েছেন তিনি। কিন্তু কেন? ঢাকাই সিনেমার বহুল জনপ্রিয় নায়ক শাকিব খান। বাংলাতেও একাধিক ছবির নায়ক হয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত হোক বা পেশাগত, সবটাই বিতর্কের শিরোনামে থাকে। বর্তমানে তিনি ‘প্রিয়তমা’ ছবির সাফল্য আনন্দের খুশিতে ডগমগ। যেখানে অভিনেতা প্রস্থেটিক মেকআপের সাহায্যে নিজের অভিনয় ফুটিয়ে তুলেছিলেন। সঙ্গে বাংলাদেশের পাশাপাশি ছবিটি বিদেশের মাটিতেও দারুণ ফলাফল অর্জন করেছে।

যাই হোক, প্রিয়তমার পর এবার ‘দরদ’ সিনেমায় নাম লেখালেন এই নায়ক। কিন্তু ‘দরদ’ র শুটিংয়ের সময় ঘনিয়ে এলেও ভারতে যেতে পারছেন না অভিনেতা। জানা যায়, চলতি মাসের ২০ অক্টোবর থেকে ‘দরদ’-এর শুটিং শুরু। এই ছবির শুটিংয়ের বেশিরভাগ অংশটাই ভারতের বেনারস ও এলাহাবাদ জুড়ে হবে। তাই ১৫ অক্টোবর থেকে শাকিব খানের ভারতে থাকার কথা থাকলেও তিনি যেতে পারছেন না সে দেশে। আসলে অভিনেতা ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করেছিলেন। কিন্তু সময়মতো ভিসা না পাওয়ার কারণে তিনি ভারতে যেতে পারছেন না। তবে ভিসা কবে পাবেন, সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়। দরদ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস, ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

তার পরিচালনা করবেন অনন্য মামুন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবসহ অনেকে।

 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট