চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মধ্যপ্রদেশে বিজেপির তারকা প্রচারকের তালিকায় ‘ব্রাত্য’ উমা ভারতী

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের  সরকারকে অপূর্ণ কাজকর্মের খতিয়ান স্মরণ করিয়ে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির অগ্নিকন্যা উমা ভারতী। তবে তাঁর সেই ভূমিকা মোটেও ভাল চোখে দেখেননি অমিত শাহ-জে পি নাড্ডারা। মুখে কিছু বলেননি বটে, কিন্তু রাজ্যে বিধানসভার ভোটের জন্য তারকা প্রচারকের তালিকায় এক সময়ের দলের প্রচারের মুখ হয়ে ওঠা অগ্নিকন্যার নাম না রেখে তা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন।

শুক্রবার বিজেপির পক্ষ থেকে রাজ্য বিধানসভার ভোটের জন্য ৪০ জনের তারকা প্রচারকের তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ছাড়াও রাজনাথ সিং, নীতীন গড়কড়ি, অনুরাগ ঠাকুরদের নাম রয়েছে। এ ছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশেরও নাম রয়েছে তালিকায়।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কৈলাশ বিজয়বর্গীয়, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রহ্লাদ পটেল, ফগ্গন সিং কুলস্তের নাম থাকলেও উমা ভারতীর নাম না থাকায় খানিকটা বিস্মিত বিজেপি নেতা-কর্মীরা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘লালকৃষ্ণ আদবানির ভাবশিষ্যার প্রয়োজন যে ফুরিয়েছে তারকা প্রচারকের তালিকায় নাম না রেখে সেই বার্তাই দেওয়া হয়েছে।’ তারকা প্রচারকের তালিকায় নাম না থাকা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি রামমন্দির আন্দোলনের অন্যতম যোদ্ধা। দলের হয়ে প্রচারে নামবেন কিনা, তা নিয়েও কথা বলতে রাজি হননি।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ