আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর ৫ দিনে রাজ্যে মদ বিক্রি ৬০০ কোটিরও বেশি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর পুজোর(Durga Puja) অষ্টমি আর দশমী Dry Day থাকে বাংলার(Bengal) বুকে। অর্থাৎ ওই দুই দিন রাজ্যের সব মদের দোকান(Liquor Shop) বন্ধ থাকে। কিন্তু এই বছর রাজ্য সরকার সেই দুই দিন আর Dry Day হিসাবে ঘোষণা করেনি। তাই ষষ্ঠী থেকে দশমী খোলাই ছিল রাজ্যের সব মদের দোকান। আর তার দৌলতেই দেখা যাচ্ছে এই ৫ দিনের রাজ্যে ৬০০ কোটি টাকারও বেশি মদ বিক্রি হয়েছে। এ বছর পুজোয় সপ্তমীতে মদ থেকে বিক্রি হয়েছে ১৫০ কোটি টাকারও বেশি আর নবমীতে বিক্রি হয়েছে প্রায় ২০০ কোটি টাকার মদ।

কার্যত তার জেরেই বেশ ভাল পরিমাণ লক্ষ্মীলাভ হয়েছে রাজ্যের আবগারী দফতরের(Excise Department)। বিক্রির পরিমাণ দেখলে দেখা যাচ্ছে গতবছর রাজ্যে পুজোয় যে পরিমাণ মদ বিক্রি হয়েছিল এবছর তার ১৫ শতাংশ বেশি মদ বিক্রি হয়েছে। গতবছর অষ্টমি আর দশমী Dry Day থাকায় আগে আগে অনেকেই মদ কিনে তুলে রেখেছিলেন। এবারে আর সেই ঝক্কি পোহাতে হয়নি। ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে তো বোতল মিলেইছে, বার বা দোকানে গিয়েও কারণসুধা আহরণ করা গিয়েছে।  

আবাগারী দফতরের হিসাব বলছে এবার, সপ্তমী ও নবমীতে সবথেকে বেশি মদ বিক্রি হয়েছে। একই রকম ভাবে রাজ্যে পুজোর ৫ দিনই সবথেকে বেশি বিদেশী মদ বিক্রি হয়েছে। তুলনামূলকভাবে বাংলা মদের বিক্রি অনেকটাই কমে গিয়েছে পুজোতে। আবহাওয়া মনোরম থাকায় এবারে বিয়ারের বিক্রিও তুলনামূলকভাবে নজর কাড়তে পারেনি। দেশে তৈরি বিদেশি মদের বিক্রি এবার যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে সেটা আবগারি দফতরও স্বীকার করছে।

তাঁদের হিসাব বলছে পুজোতে কম দামি মদ অপেক্ষা বেশি দামি মদের বিক্রি বেশি হয়েছে। পুজোর হাত ধরে অক্টোবর মাস জুড়ে এখনও পর্যন্ত আবগারি দফতরের আয় প্রায় ১ হাজার কোটির কাছাকাছি। গত এপ্রিল মাস থেকে অর্থাৎ চলতি আর্থিক বর্ষে এখনও পর্যন্ত আফগারি দফতর আয় করে ফেলেছে ১০ হাজার কোটি টাকারও বেশি। দফতরের আধিকারিকদের আশা, গত আর্থিক বর্ষের তুলনায় এবার আরও ২০ শতাংশ মুনাফা বাড়বে রাজ্যের মদ থেকে।

Published by:

Share Link:

More Releted News:

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

‘দ্বিতীয় দফাতেও ১০০- র বেশি আসনে জিতব’, আত্মপ্রত্যয়ী মমতা

‘ভোটারদের ভয় দেখালে দ্রুত ব্যবস্থা নিতে হবে,’ সমন্বয় বৈঠকে কড়া বার্তা কমিশনের

জাতীয় পতাকা দিয়ে ঘাম মোছার অভিযোগ, বিজেপি প্রার্থী পাপিয়ার বিরুদ্ধে কমিশনে দ্বারস্থ তৃণমূল নেতা

বিহারে ঘূর্ণাবর্তর জেরে সোমবার থেকে বঙ্গে ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ