চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজনৈতিক জোটকে নিয়ন্ত্রণের ক্ষমতা নেই, ‘ইন্ডিয়া’ নামকরণ নিয়ে জানাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনৈতিক দলগুলিকে নিয়ন্ত্রণের ক্ষমতা থাকলেও রাজনৈতিক জোটকে নিয়ন্ত্রণ করার কোনও ক্ষমতা নেই। বিরোধী জোটের ‘ইন্ডিয়া’ নামকরণকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের এক মামলায় দিল্লি হাইকোর্টে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

আগামী লোকসভা ভোটে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে টক্কর দিতে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস-সহ একাধিক দল একই ছাতার তলায় এসে ‘ইন্ডিয়া’ নামে নয়া জোট গড়েছে। বিরোধীদের জোটের নাম ‘ইন্ডিয়া’ রাখা নিয়ে গাত্রদাহ শুরু হয়েছে বিজেপি-সহ গেরুয়া শিবিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা বিরোধীদের যেমন কটাক্ষ করেছেন, তেমনই জোটের নাম ‘ইন্ডিয়া’ রাখায় আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্ট-সহ একাধিক আদালতে মামলাও দায়ের হয়েছে।

গিরিশ ভরদ্বাজ নামে দিল্লির এক বাসিন্দা বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’ রাখা নিয়ে আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার অভিযোগ ছিল, রাজনৈতিক ফায়দা লাভের জন্য বিরোধী জোটের নাম দেশের নামে রাখা হয়েছে। বিরোধী জোট যাতে ‘ইন্ডিয়া’ শব্দটি ব্যবহার করতে না পারেন, সেই আর্জি জানিয়েছিলেন। তার ওই আর্জির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের জবাব তলব করেছিল দিল্লি হাইকোর্ট।

লিখিত জবাবে জাতীয় নির্বাচন কমিশন বলেছে, ‘১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, রাজনৈতিক দলগুলিকে নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। রাজনৈতিক দলগুলিকে সাংগঠনিক নির্বাচন করানো এবং আয়-ব্যায়ের হিসাব জমা দেওয়ার বিষয়ে বাধ্য করতে পারে। কিন্তু রাজনৈতিক জোটকে তেমন কোনও নির্দেশ দিতে পারে না।’ এ বিষয়ে কেরল হাইকোর্টের এক রায়ের কথাও উল্লেখ করেছে নির্বাচন কমিশন।  

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ