দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে সমন ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এবার জিজ্ঞাসাবাদের জন্য আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি। আগামী বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই ইডির তলবকে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ হিসেবে আখ্যা দিয়েছে আম আদমি পার্টি।

২০২১ সালের দিল্লি আবগারি নীতি পরিবর্তন নিয়ে কয়েকশো কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। গত ২৬ ফেব্রুয়ারি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। পরে ৯ মার্চ জেল হেফাজতে থাকাকালীন তাঁকে গ্রেফতার করে ইডি। গত ৪ অক্টোবর দিনভর তল্লাশি শেষে আম আদমি পার্টির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

সোমবারই দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার জামিন আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ আর্জি খারিজ করে দিলেও ফার্স্ট ট্র্যাক গঠন করে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের ওই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান