জন্মদিনেই শচিনকে ছোঁয়ার হাতছানি কোহলির সামনে

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবারই ৩৫ পূর্ণ করে ৩৬ বছরে পা রাখছেন বিরাট কোহলি। আর ৩৬ তম জন্মদিনেই ইডেনে বিশ্বকাপের আসরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে নামছেন তিনি। আর আজকেই একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে লিটল মাস্টার শচিন তেণ্ডুলকরের রেকর্ড স্পর্শ করবেন কিং কোহলি-এমন আশাতেই মুখিয়ে রয়েছেন তাঁর অগণিত ভক্তরা।

চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সাত ম্যাচে ৪৪২ রান করে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় তিন নম্বরে রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে শতরানও করেছেন। দুই ম্যাচে অল্পের জন্য শতরান পাননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৫ রান করে আউট হয়েছিলেন। আর গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান থেকে ১২ রান দূরে থেমে যেতে হয়েছিল তাঁকে। দিলশান মধুশঙ্কার বলে আউট হয়ে যখন প্যাভিলিয়নে ফিরছিলেন তখন যথেষ্টই বিধ্বস্ত ও ক্লান্ত দেখাচ্ছিল কিং কোহলিকে। মুম্বইয়ের মাঠে শচিনের সামনেই তাঁর রেকর্ড স্পর্শ করার মহাসুযোগ হাতছাড়া হওয়া মেনে নিতে পারেননি তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে শুক্রবার কলকাতা বিমানবন্দরে পা রাখার সময়েও যথেষ্ট গম্ভীর দেখাচ্ছিল কোহলিকে। মনেই হচ্ছিল, শচিনের রেকর্ড স্পর্শ করার বিষয়টি নিয়ে চাপে রয়েছেন তিনি। যদিও শনিবার ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় স্পষ্টই জানিয়েছেন, ‘লিটল মাস্টারের শতরানের রেকর্ড স্পর্শ করা নিয়ে কোনও চাপে নেই কোহলি। ফুরফুরে মেজাজেই রয়েছেন।’ শচিনের স্মৃতি বিজড়িত ওয়াংখেড়ে স্টেডিয়ামে লিটল মাস্টারের রেকর্ড স্পর্শ করতে না পারলেও আজ ইডেনেই নিজের জন্মদিনে কোহলি নয়া ইতিহাস গড়বেন বলে আশায় বুক বাঁধছেন সকলে। জন্মদিনে লিটল মাস্টারের রেকর্ড স্পর্শ করার চেয়ে বড় কোনও পুরস্কার হয়তো আর নেই। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, আজকেও কী শোকসাগরে ভাসবেন ভিকে’র ভক্তরা? নাকি উন্মাদনায় মেতে ওঠার সুযোগ পাবেন!

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪