রাজস্থানে গহলৌত ঘনিষ্ঠ মহেশ যোশিকে প্রার্থী করল না কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: জল্পনাই সত্যি হল। কংগ্রেস হাইকম্যান্ডের বিদ্রোহ ঘোষণার অপরাধে টিকিট পেলেন না মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের বিশ্বস্ত সঙ্গী তথা রাজ্যের জনস্বাস্থ্য মন্ত্রী মহেশ যোশি। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে জয়পুর শহর কংগ্রেস সভাপতি আর আর তিওয়ারিকে।

শনিবার রাতে কংগ্রেসের পক্ষ থেকে রাজস্থান বিধানসভা ভোটের জন্য চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। চতুর্থ তালিকায় ২২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল জয়পুরের হাওয়া মহল আসন। গত বিধানসভা ভোটে ওই আসন থেকে জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের ঘনিষ্ঠ তথা রাজ্যের জনস্বাস্থ্য দফতরের মন্ত্রী মহেশ যোশি। গত বছরের সেপ্টেম্বর মাসে দলীয় নির্দেশ অমান্য করে মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে কংগ্রেস সভাপতি করার দাবি জানান। এমনকি কংগ্রেস হাইকম্যান্ডের পক্ষ থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী বদলের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানান।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে শোকজ করা হয়েছিল। সূত্রের খবর, রাজস্থানের প্রার্থী বাছাই নিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠকে সম্ভাব্য প্রার্থী তালিকায় মহেশ যোশির নাম দেখে চটে যান সোনিয়া গান্ধি। তিনি সরাসরিই জানিয়ে দেন, দলীয় অনুশাসন ভঙ্গকারীকে কোনও ভাবেই টিকিট দেওয়া যাবে না। সোনিয়ার আপত্তির কথা জানাজানি হতেই জল্পনা শুরু হয়, আসন্ন বিধানসভা ভোটে টিকিট পাচ্ছে না মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের বিশ্বস্ত সঙ্গী। শনিবার সেই জল্পনাই সত্যি হল।

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

শৈশবের স্বপ্নপূরণ, এবার আইপিএসের চরিত্রে সলমানের নায়িকা ডেইজি শাহ

‘বয়স নয়, দাম্পত্যে সুখটাই গুরুত্বপূর্ণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক, নায়কের পাশে রাখি

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন