সেমির আশা শেষ, তবুও প্রোটিয়াদের বিরুদ্ধে জয় লক্ষ্য আফগানদের

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিশাল ব্যবধানে বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ার স্বপ্নের মৃত্যু ঘটেছে। তবুও শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে আজ শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের জন্য ঝাঁপাচ্ছে আফগানিস্তানের খেলোয়াড়রা। আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে এদিন দুপুরে গ্রুপ লিগের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হারার পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন হাশমাতুল্লাহ সাহিদিরা। ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছিল। অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও হারাতে পারেনি। সেদিন ৩৩ রানের মাথায় মুজিব উর রহমান গ্লেন ম্যাক্সওয়েলের ক্যাচ না ফস্কালে জয় পাওয়ার সম্ভাবনা ছিল ১০০ শতাংশ। আর ওই জয় আফগানদের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে রাখত। কিন্তু যা ঘটেছে তা মনে করে মন খারাপ করতে চাইছেন না ইব্রাহিম জাদরান-রহমানুল্লাহ গুরবাজরা। আজ শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেলেও সেমিতে খেলার সম্ভাবনা নেই। তবুও শেষ ম্যাচে জয় পেতে ঝাঁপাতে চাইছেন আফগানরা।

উল্টোদিকে সেমিফাইনালের আগে শেষ ম্যাচে জয় নিয়ে গ্রুপ লিগে দ্বিতীয়স্থান নিশ্চিত করার পাশাপাশি মানসিকভাবে উজীবিত হওয়ার লক্ষ্য নিয়ে ঝাঁপাচ্ছে দক্ষিণ আফ্রিকা। হাশমাতুল্লাহ শাহিদিদের যথেষ্টই সমীহ করছেন টেম্বা বাভুমারা। তবে সেমিফাইনালের আগে দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার চিন্তাভাবনা করছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আফগানদের বেশি খেলার অভিজ্ঞতা নেই। এখনও  পর্যন্ত টেম্বা বাভুমার দলের বিপক্ষে একটি একদিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হাশমাতুল্লাহ শাহিদিরা। তিন ম্যাচেই হার মানতে হয়েছে। ২০১৯ সালের ১৫ জানুয়ারি প্রথমবার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে ১২৫ রানে গুটিয়ে গিয়েছিলেন মহম্মদ নবিরা। এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল প্রোটিয়ারা। তবে  বিশ্বকাপের আসরে এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল।  

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪