ICC-র ‘হল অফ ফেমে’ শেহবাগ, এডুলজি ও অরবিন্দ ডি সিলভা

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটে বিশেষ অবদান রাখায় আইসিসির ‘হল অব ফেমে’ জায়গা পেলেন বীরেন্দ্র শেহবাগ, ডায়না এডুলজি ও অরবিন্দ ডি সিলভা। সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। হল অব ফেমে ডি সিলভা, এডুলজি ও শেহবাগ যথাক্রমে ১১০, ১১১ ও ১১২তম সদস্য হলেন। চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দিন অর্থা‍ৎ আগামী ১৫ নভেম্বর বুধবার মুম্বইয়ের  ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই তিন কিংবদন্তিকে সম্মান জানানো হবে।

হল অব ফেমে জায়গা পাওয়া ডায়না এডুলজি ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ২০টি টেস্ট ও ৩৪টি ওয়ানডে খেলেছেন। দুটি বিশ্বকাপে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। টেস্টে ৬৩ ও ওয়ানডেতে ৪৬টি উইকেট নিয়েছেন। প্রথম ভারতীয় মহিলা সুপারস্টারের তকমাও পেয়েছিলেন ৬৭ বছর বয়সী কিংবদন্তি ক্রিকেটার। ডায়নাই হলেন প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার, যিনি হল অফ ফেমে জায়গা পেলেন।

হল অফ ফেমে জায়গা পাওয়া অরবিন্দ ডি সিলভা ২০ বছর শ্রীলঙ্কার হয়ে টেস্ট ও একদিনের ম্যাচ খেলেছেন। ১৯৯৬ সালে দেশকে প্রথমবার বিশ্বকাপ জেতাতে বিশেষ ভূমিকা পালন করেন। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান হাঁকিয়ে দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন। শ্রীলঙ্কার হয়ে ৯৩টি টেস্ট ও ৩০৮টি ওয়ানডে খেলেছেন ম্যাডম্যাক্স খ্যাত ক্রিকেটার।

হল অফ ফেমে জায়গা পাওয়া তৃতীয় ক্রিকেটার হলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। সবার কাছে ‘বীরু’ হিসেবেই পরিচিত। ভারতের হয়ে  ১০৪টি টেস্ট, ২৫১টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটারে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৭ হাজারের বেশি রান রয়েছে।

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার