ট্রেনে কাটা পড়া রোগীর পা পরিজনের হাতে তুলে দিলেন এনআরএসের নার্স

Share:

নিজস্ব প্রতিনিধি: নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে (NRS Medical College Hospital) এক ডাকেই চেনেন মানুষ। বহু দুর থেকে মানুষ আসেন চিকিৎসা করাতে। কিন্তু এক মারাত্মক কাণ্ড ঘটল সেখানে। রেলে কাটা পড়া এক ব্যক্তির অস্ত্রোপচারের পর কাটা পা দুটো ভাইয়ের হাতে তুলে দিলেন নার্স। আঁতকে উঠেছেন কর্তব্যরত চিকিৎসক ও পুলিশ কর্মীরাও।

কলকাতার ট্যাংরার বাসিন্দা মহম্মদ রাজ পার্ক সার্কাস থেকে ক্যানিং যাওয়ার ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের তলায় পড়ে যান। মারাত্মকভাবে জখম হয় দুটো পা। তাঁকে নিয়ে আসা হয় নীলরতন সরকার হাসপাতালের জরুরি বিভাগে। কিন্তু চিকিৎসকরা আটঘণ্টার চেষ্টা চালিয়েও বাঁচাতে পারেননি পা দুটোকে। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে পা দুটো কাটার সিদ্ধান্ত নেয় ডাক্তাররা। আর কাটা যাওয়া সেই পা দুটোই রোগীর পরিবারের হাতে তুলে দেয় দায়িত্বে থাকা নার্স। এখন প্রশ্ন উঠছে একজন নার্স কী করে পরিজনের হাতে কাটা পা তুলে দিতে পারেন, তা বুঝে উঠতে পারছেন না হাসপাতালের মেডিক্যাল সুপারও। আগামীকাল, শুক্রবার অভিযুক্ত নার্স এবং রোগীর পরিবারকে ডেকে পাঠানো হয়েছে।

অস্ত্রোপচারের পর মহম্মদ রাজের পরিজনদের মর্গের সামনে যেতে বলা হয় পা দুটি চিকিৎসা বর্জ্যে ফেলে দেওয়ার জন্য। সংশ্লিষ্ট নার্স কাটা পা দুটো রাজের ভাইয়ের হাতে তুলে দেন। মর্গের সামনে কর্তব্যরত পুলিশ দেখেন যে এক ব্যক্তি দুটি কাটা পা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই দৃশ্য দেখে তাঁরা রীতিমতো আঁতকে ওঠেন। কেন মেডিক্যাল ওয়েস্ট বক্সে না ফেলে কেন রোগীর পরিবারের হাতে পা দুটো তুলে দিল তা বৃহস্পতিবার বিকেল পর্যন্ত স্পষ্ট নয়। হাসপাতাল সূত্রে খবর, এযাবৎকালের মধ্যে এমন ঘটনা কলকাতার কোনও হাসপাতালে ঘটেনি। এনআরএসের মেডিক্যাল সুপার ইন্দিরা দে জানিয়েছেন, ওই নার্স, রোগীর পরিজন এবং পুলিশ কর্মীকে ডেকে পুরো বিষয়টি জানা হবে। প্রয়োজনে পদক্ষেপ করা হবে।

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি