Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরনির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল ফিরহাদের

তৃণমূলের প্রার্থী হিসাবে এদিন মনোনয়ন দাখিল করলেন ফিরহাদ হাকিম। এদিন তাঁর সঙ্গে কয়েকশো অনুগামী ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী ও কন্যা। রবিবার সকালেই এই কন্যাকেই সঙ্গে নিয়ে ফিরহাদ হাকিমকে ৮২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করতে দেখা গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটকুশলী প্রশান্ত কিশোর বা পিকে’র সংস্থা আইপ্যাক এবার পুরনির্বাচনের প্রাক্কালে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে এক বিশেষ রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টেই বলা হয়েছিল ‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনেই যেন ভোটের প্রার্থী নির্ধারণ করা হয়। কিন্তু তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতি কলকাতা পুরনিগমের জন্য প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে মান্যতা দেননি। তার জেরেই রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র ও পুরপ্রশাসক ফিরহাদ হাকিমকে এবারেও পুরনির্বাচনের মাঠে দেখতে পাওয়া যাচ্ছে। দল তাঁকে এবারেও কলকাতা পুরনিগমের ৮২ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে। আর তারপরে পরেই রবিবার সকাল থেকেই ওই ওয়ার্ডে মন্ত্রীকে প্রচার কররতে দেখা গিয়েছিল। আর সোমবার বেলার দিকে তাঁর দেখা মিললো শহরেরর সার্ভে বিল্ডিংয়ে। সেখানেই এদিন পুরনির্বাচনের জন্য দলের প্রতীক সমেত নিজের মনোনয়ন দাখিল করলেন ফিরহাদ হাকিম। 

এদিন রীতিমত মিছিল করে ফিরহাদ হাকিম যান মনোনয়ন দাখিল করতে। তবে সার্ভে বিল্ডিংয়ের ভেতরে কোভিড বিধি মেনেই মাত্র ২জনকে সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন দাখিল করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, তাঁর লড়াই কারোর সঙ্গেই নয়। আমজনতা যাতে ঠিকঠাক ভাবে পরিষেবা পান সেদিকেই তিনি নজর দেবেন। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন কলকাতা পুরনিগমের নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেদিন থেকেই মনোনয়ন দাখিল করার সুযোগ করে দেওয়া হয়। মনোনয়ন দাখিল করার শেষ দিন ১ ডিসেম্বর। তার আগেই অবশ্য তৃণমূলের প্রার্থী হিসাবে এদিন মনোনয়ন দাখিল করলেন ফিরহাদ হাকিম। এদিন তাঁর সঙ্গে কয়েকশো অনুগামী ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী ও কন্যা। রবিবার সকালেই কন্যাকে সঙ্গে নিয়েই ফিরহাদ হাকিমকে ৮২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করতে দেখা গিয়েছিল। 

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে মাঝ আকাশে ভয়াবহ অভিজ্ঞতা আমিশার, কী হয়েছিল?

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো