হঠাৎ শ্বাসকষ্ট, জেলেই অক্সিজেন জ্যোতিপ্রিয়কে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আপাতত তাঁকে রাখা হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। শুক্রবার প্রেসিডেন্সি জেলের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অক্সিজেন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে। পাশাপাশি তাঁর কাশির সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। তবে , তিনি যে ‘অসুস্থ’, আদালতে যাওয়া-আসার পথে তা বার বার জানিয়েছেন রেশন বণ্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয়। পাশাপাশি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ডায়াবিটিসেও আক্রান্ত। এবার জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন তিনি।

যদিও জেল সূত্রে খবর, অক্সিজেন দেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন জ্যোতিপ্রিয়। বৃহস্পতিবার অসুস্থতার কারণে সশরীরে আদালতে হাজিরা দিতে পারেননি বালু। তাই সেদিন ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেন তিনি। শুনানির শুরুতেই বিচারক তাঁর শরীরের সংবাদ নেন। তখন বালু কাতর আর্জি জানায়, ‘‘আমাকে বাঁচতে দিন।’’

বিচারক তাঁর অসুস্থতার কথা শোনার পর জানান, চাইলে তিনি সেলে ফিরে যেতে পারেন। গত ২৬ অক্টোবর রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। তারপর অসুস্থতার কারণে তাঁকে কমান্ড হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয় কোর্ট। হাসপাতাল থেকে বেরিয়ে প্রথমে ইডির হেফাজত এবং এখন প্রেসিডেন্সি জেলে হেফাজতে রয়েছেন তিনি। এদিকে, জ্যোতিপ্রিয়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরার অনুমতি চায় ইডি। এখনও এ বিষয়ে কিছুই জানাননি বিচারক। পাশাপাশি বালুর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক