জানেন কি, স্যুটকেসে থাকতে পারে ক্যানসারের জীবাণু

Share:

নিজস্ব প্রতিনিধি: জানেন কি ট্রলি ব্য়াগেও থাকতে পারে ক্য়ানসারের ভাইরাস। সম্প্রতি কনজিউমার ফোরামের কাউন্সিলের এক বৈঠকে কমিটির চেয়ারম্যান কিরাস সিউ কিং-ওয়েই বলেন, ক্যানসার এবং বিভিন্ন রাসায়নিক উপাদান শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করে। এমনকি পুরুষের প্রজনন ক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করে। এ জন্য স্যুটকেস বা লাগেজের হাতল ধরার পর সাবান দিয়ে ভালো করে হাত ধোওয়ার আহ্বান জানিয়েছে দ্য কনজ্যুমার কাউন্সিল।

কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়ছে, বেশ কয়েকটি ব্র্য়ান্ডের ১৫টি স্যুটকেসের নমুনা পরীক্ষা করা হয়েছে সম্প্রতি। এর মধ্যে একটি ব্র্যান্ডের স্যুটকেসে ইউরোপীয় ইউনিয়নের নির্ধারণ করে দেয়া সীমার চেয়ে ৪৫ গুণ বেশি ডিইএইচপি নামের একটি রাসায়নিক পাওয়া গেছে। আরেকটিতে পাওয়া গেছে অতি উচ্চ মাত্রায় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস।

গবেষণার পর বিজ্ঞানীরা জানান, ডিইএইচপি শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। ক্ষতি করতে পারে পুরুষের প্রজনন ক্ষমতার। এছাড়াও গর্ভবতী নারীর ভ্রূণের বেড়ে ওঠার ওপর প্রভাব ফেলতে পারে এই রাসায়নিক। প্যারিস ব্র্যান্ডের একটি স্যুটকেসে ডিইএইচপি রাসায়নিক ৪ দশমিক ৬ শতাংশ পাওয়া গেছে। তবে ডেলসে প্যারিস বলেছে, একই মডেলের একটি স্যুটকেস পরীক্ষা করে ডিইএইচপি পায়নি তারা।

কনজিউমার ফোরাম আরও জানিয়েছে, হলমার্ক ডিজাইন কালেকশন নামের আরেকটি ব্র্যান্ডের স্যুটকেসেও দুই ধরনের পিএএইচএস পাওয়া গেছে। এই রাসায়নিক থেকে মানবদেহে ক্যানসার সৃষ্টি হতে পারে। তবে হলমার্ক ডিজাইন দাবি করেছে, কনজিউমার ফোরামের পরীক্ষায় তাদের স্যুটকেসে পিএএইচএস পাওয়া গেলেও তা ইউরোপীয় ইউনিয়নের নির্ধারণ করা সর্বোচ্চ সীমা অতিক্রম করেনি।

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!

দার্জিলিং-গ্যাংটক এখন অতীত, কম বাজেটে ঘুরে আসুন এই ৬ জায়গায়