দেশছাড়া মানুষগুলো ঘরে ফিরুক, ফিলিস্তিন–ইজরায়েল প্রসঙ্গে জয়া

সবার লাশের সামনে বসে আছেন বেঁচে যাওয়া একজন মাত্র মানুষ। এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে শিশু মারা গেছে চার হাজারের বেশি। এসব দেখেশুনে মনটা ভেঙে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হয়েছে ইজরায়েল-হামাস সংঘর্ষ। যাঁকে কেন্দ্র করে গোটা বিশ্ব একেবারে তটস্থ। সোশ্যাল মিডিয়ায় এসে দুই দেশের হয়েই প্রতিবাদের সুর চড়িয়েছেন একাধিক তারকারা। কেউ কেউ ইজরায়েলকে সমর্থন করছেন আবার কেউ ফিলিস্তিনিকে, এই নিয়েও তারকাদের ভেতরে শুরু হয়েছে দলীয় কোন্দল। হলিউডের একাধিক শিল্পীরা ইজরায়েলের পাশে দাঁড়িয়েছেন। ইতিমধ্যেই শিশু, পূর্ণাঙ্গ মানুষ মিলিয়ে ১০,০০০ এরও বেশি মানুষ মারা গিয়েছেন এই যুদ্ধে। দুই দেশে সেনাদের হিংসাত্মক আক্রমণে বলি হচ্ছেন সাধারণ মানুষরা।

এদিকে গতকাল সকালে ফিলিস্তিনি দের উপল ইজরায়েলের হামলার ঘটনায় ফিলিস্তিনিদের বাঁচানোর আকুতি জানিয়েছেন বাংলাদেশের প্রভাবশালী অভিনেত্রী জয়া আহসান। একটি করুণ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফিলিস্তিনি হত্যাকাণ্ড নিয়ে নিজের ক্ষোভ উজাড় করলেন দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান। শুধু বাংলাদেশে নয়, টলিউডেরও একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। কিছুদিন আগেই সেরা অভিনেত্রী হিসেবে বাংলাদেশে জাতীয় পুরস্কার অর্জন করছেন জয়া আহসান।

এদিন মৃত শিশু কোলে নিয়ে এক যুবকের ছবি দিয়ে জয়া ফেসবুকে লিখলেন, ‘ফিলিস্তিনের ছবি দেখছি অনলাইনে, খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়। বোমা ফেলা হচ্ছে নিরীহ মানুষজনের ওপর, আক্রমণ চলছে হাসপাতালেও। একটি ছবিতে দেখেছিলাম পরিবারের সবাই মারা পড়েছেন, আর সবার লাশের সামনে বসে আছেন বেঁচে যাওয়া একজন মাত্র মানুষ। এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে শিশু মারা গেছে চার হাজারের বেশি। এসব দেখেশুনে মনটা ভেঙে যায়। আবার মনটাকে সরিয়ে কাজে নেমে পড়ি। নতুন মুক্তি পাওয়া ছবির প্রচারে যাচ্ছি, যোগ দিচ্ছি পুরস্কারের অনুষ্ঠানে, গোয়া চলচ্চিত্র উৎসবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর জন্য মনে অপরাধ-অপরাধও লাগে। আমার বা আমাদের জীবন তো চলছে, কিন্তু ওদের জীবন তো প্রতিটা মুহূর্তে মৃত্যুর মুখোমুখি। তাদের অসহায়তা দেখে গলাটা বুজে আসে। এই হত্যাকাণ্ড থামুক। শিশুরা খেলা করুক রোদেলা মাঠে, খেজুর গাছের নিচে। নিজের দেশে দেশছাড়া এই মানুষগুলো নিজেদের ঘরে ফিরুক। ওদের বাঁচানোর জন্য পৃথিবীর বড় বড় মানুষেরা কি এক হতে পারেন না? এটা কি খুব বড় প্রত্যাশা?” ইতিমধ্যেই ফিলিস্তিনি মুসলমানদের উদ্দেশ্যে দেড় কোটি টাকা পাঠিয়েছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। এছাড়াও ইজরায়েলদের পাশে দাঁড়াতেও একাধিক শিল্পীরা ভক্তদের স্বাগত জানিয়েছেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট