Loading live market data...
Loading active stocks...
Connecting...

টাকা দিলেও হারিয়েছেন চাকরি , মুর্শিদাবাদের মেডিকেল কলেজে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টাকা দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ উঠলো মুর্শিদাবাদের মেডিকেল কলেজে। করোনা অতিমারির সময় টাকা দিয়ে মেডিকেল  কলেজের  নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছিল। তবে বর্তমানে তাদের কারুর চাকরি নেই । আর তা নিয়েই বুধবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চত্বরে শুরু হয় বিক্ষোভ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। হাসপাতালের প্রাক্তন নিরাপত্তারক্ষীদের দাবি, কোভিডের সময়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ১১৯ জন নিরাপত্তারক্ষী নেওয়া হয়। 

জানা গিয়েছে চাকরি দেওয়ার নাম করে অধিকাংশ যুবক-যুবতীর কাছ থেকে এক-দেড় লক্ষ টাকা নেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ৬০ বছর পর্যন্ত অস্থায়ী চাকরি করতে পারবেন তাঁরা।  তবে নিরাপত্তায় যোগ দেওয়ার ৭ থেকে ৮ মাস পরেই তাদের চাকরি চলে যায়। তারপর ২ বছর কেটে গেলেও তাদের মেলেনি চাকরি। তাই তাঁরা বাধ্য হয়েই  হাসপাতাল চত্বরে শুরু করেন বিক্ষোভ। এদিন হাসপাতাল চত্বরে প্রথমে  সিনিয়র সিকিউরিটি সুপারভাইজার ইউ এন গোস্বামীকে ঘিরে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন যুবক। 

অভিযোগ উঠেছে , এই পুরো বিষয়টির সঙ্গে যুক্ত রয়েছেন সিকিউরিটি হেড। জানা গিয়েছে, করোনার সময় বেশির ভাগ কর্মীই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন করে নিয়োগপত্র দেওয়ার কথা হলেও তা আর দেওয়া হয়নি। তারফলেই স্বাস্থ্য দফতরের নির্দেশে তাদের চাকরি চলে যায়। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এদিন আচমকাই এই বিক্ষোভের জেরে হাসপাতালের  রোগীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

রান্না করতে গিয়ে গরমে নাজেহাল অবস্থা? মেনে চলুন সঞ্জীব কাপুরের এই টিপসগুলি

LIVE: আর কিছুক্ষণের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন শুভেন্দু অধিকারী

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর