Loading live market data...
Loading active stocks...
Connecting...

উত্তরবঙ্গমুখী যাত্রীদের সুবিধায় পৌনে তিনশো বাস নামাচ্ছে পরিবহন দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের মরশুমে ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। উত্তরবঙ্গে পর্যটকের চাহিদা এতোই বেশি যে মিলছে না ট্রেনের টিকিট। সেই কথা মাথায় রেখে প্রায় ৩০০ নতুন বাস রাস্তায় নামতে চলেছে রাজ্য়ে। প্রত্য়েকটি বাসই উত্তরবঙ্গগামী। কলকাতা-শিলিগুড়ি বাস উদ্বোধনের অনুষ্ঠানে এসে এই কথা জানান রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

এই ৩০০টি নতুন বাসগুলি চলবে ধর্মতলা-শিলিগুড়ি রুটে। এছাড়াও বেশিরভাগ বাসই বৈদ্যুতিক এবং সিএনজি চালিত। পরিবেশ দূষণ কমাতেই এমন ব্য়বস্থা। জানা গিয়েছে, কেন্দ্রের ন‌্যাশ‌ানাল গ্রিন এয়ার প্রোগ্রামের টাকায় ১৭০-১৮০টি সিএনজি বাস কেনা হচ্ছে। আর রাজ‌্য সরকারের টাকায় কেনা হচ্ছে আরও ৯০টি বাস। তবে সেগুলো ডিজেল চালিত। এই বাসগুলো পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম, এসবিএসটিসি এবং এনবিএসটিসি এই তিন নিগমের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

এদিন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন,”শীঘ্রই তিনটি নিগমের জন‌্য প্রায় তিনশো বাস নামানো হবে। সেগুলোর বেশিরভাগই বৈদ্যুতিক এবং সিএনজি চালিত হবে। টেন্ডার করা হয়ে গিয়েছে। পাশাপাশি যে সমস্ত বাসগুলো সামান‌্য মেরামত করলে রাস্তায় নামানো যায়, সেগুলোকেও নামানোর প্রক্রিয়া চলছে।” মন্ত্রী আরও জানান, এসি ডিলাক্স এই বাসের পরিষেবা ১ ডিসেম্বর থেকে পাওয়া যাবে। ভাড়াও দ্রুত নির্ধারিত হয়ে যাবে। এরপর আসানসোল থেকেও শিলিগুড়িগামী বাস চালু হবে।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে বাস ভাড়া নিয়েও সরব হয়েছেন মন্ত্রী। সরকারি এবং বেসরকারি বাসের ভাড়া একই রয়েছে। কেউ বাড়তি ভাড়া চাইলে যাত্রীদের পরিবহণ দপ্তরে অভিযোগ জানানোর জন্য আবেদন করেছেন মন্ত্রী।

গোটা বছরই পর্যটকরা ভিড় জমান উত্তরবঙ্গে। তবে উত্তরবঙ্গগামী ট্রেনের টিকিট পাওয়া দায় হয়ে দাঁড়ায় দুষ্কর। এই পরিস্থিতিতে সরকারের তরফে এই বাস চালু করলে তা জনপ্রিয়ও হবে এবং পাহাড় প্রেমীদেরও সুবিধা হবে।

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির