সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদে গলায় কাঁচি, খুন চিংড়িঘাটার যুবক

শনিবার রাত দেড়টা নাগাদ কলকাতার চিংড়িঘাটায় শব্দদূষণের শিকার হলেন এক যুবক। গলায় কাঁচি চালিয়ে খুন করে দেওয়া হল তাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নৃশংস ভাবে এক যুবককে খুন(Murder) করে দেওয়া হল কলকাতার(Kolkata) চিংড়িঘাটা(Chingrighata) এলাকায়। চিংড়িহাটার বাসন্তী দেবী কলোনিতে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ছিল শনিবার রাতে। সেই বিসর্জনে রাত ১টার পরেও বেশ জোরে সাউন্ড বক্স(Sound Box) বাজানো হচ্ছিল। তার জেরে সাউন্ড বক্সের শব্দ কমাতে বলেন এলাকার কিছু বাসিন্দা। তার জেরে বাঁধে বচসা। সেই সময় বচসা থামাতে এগিয়ে যান স্থানীয় বাসিন্দা সাহেব আলি সর্দার। তার জেরে বিট্টু সর্দার নামে এলাকার এক মস্তান সাহেবকে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, আচমকাই সে হাতে থাকা কাঁচি দিয়ে সাহেবের গলায় কোপ দেয়। তাতেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে সাহেব। তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানেই সাহেবকে মৃত বলে ঘোষণা করেন। কাঁচির কোপে আরও এক জনের আঘাত লেগেছে বলে অভিযোগ।

ওই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে বিট্টু। তাই পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে পারেনি। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও একাধিক অপরাধমূলক ঘটনায় বিট্টুর নাম জড়িয়েছে। রবিবার সকাল থেকে তাঁকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তারা অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। যদিও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে চিংড়িহাটা মোড় অবরোধ করেন স্থানীয়রা। তাঁদের দাবি, বিট্টুর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও একাধিক খুন করেছে সে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে বহুবার। তা সত্ত্বেও পুলিশ বিট্টুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। উপযুক্ত ব্যবস্থা নিলে এমন অঘটন হত না বলেও মনে করছেন অনেকেই।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা