বাংলাদেশে দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিল উত্তর কোরিয়া। গত ২১ নভেম্বর ঢাকার এই দূতাবাসটি বন্ধ হয়েছে। স্পেন, হংকং, উগান্ডা, অ্যাঙ্গোলা ও নেপালের পর এবার ঢাকায় দূতাবাস বন্ধ উত্তর কোরিয়ার ষষ্ঠ কূটনৈতিক মিশন।

এর আগে জাপানের একটি গণমাধ্যমের খবরে বলা হয়, পিয়ংইয়ং মোট এক ডজনেরও বেশি দূতাবাস বন্ধের পরিকল্পনা করছে। এখন থেকে দিল্লিতে থাকা উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে বলে জানা গিয়েছে। বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, দূতাবাস বন্ধের ফলে উত্তর কোরিয়া-বাংলাদেশ সম্পর্কের উপরে কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই। কারণ উত্তর কোরিয়ার সঙ্গে তেমন কোনও সম্পর্ক ছিল না।

চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া জানিয়েছিল, আন্তর্জাতিক পরিবেশ ও রাষ্ট্রীয় বৈদেশিক নীতির কারণে দূতাবাসগুলি বন্ধ করা হয়েছে। উত্তর কোরিয়ার এই নতুন মিশন অন্যান্য দেশেও শুরু হবে শীঘ্রই। উত্তর কোরিয়া ও বাংলাদেশ ১৯৭৩ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়াকে স্বীকৃতি দানকারী রাষ্ট্রগুলির সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় না রাখার নীতি শেষ করার অল্প সময়ের মধ্যেই। উত্তর কোরিয়ায় বাংলাদেশেরও দূতাবাস নেই। চীনের বেইজিংয়ে থাকা বাংলাদেশ দূতাবাস ‘সমদূরবর্তী মিশন’ হিসেবে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়গুলো দেখাশোনা করে। তবে দুই দেশের মধ্যে সহযোগিতা সীমিত হলেও উত্তর কোরিয়ার পিয়ংইয়ং রেস্টুরেন্ট চেইন ঢাকায় একটি শাখা খুলেছে।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন