অপু, বুবলীর পর বলিউড অভিনেত্রী সোনালকে বিয়ে করলেন শাকিব, জোর গুঞ্জন

তিনি একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন, বউ না হলে নাকি ঢালিউড কিং শাকিব খানের নায়িকা হওয়া যায় না। অভিনেত্রী স্বাগতার এমন মন্তব্যের ভিত্তিতে ই নেটিজেনদের ধারণা তাহলে কী শাকিব- সোনালের বিয়ে হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বাংলাদেশের কিং খান নামেই পরিচিত। ছবি হোক, ব্যক্তিগত জীবন, সবটা জানতেই ভক্তরা প্রতিনিয়ত নজর রাখে সংবাদে। অবশ্য, তিনিও কাউকে নিরাশ করেন না। কারণ একের পর এক ভাল-খারাপ উভয় খবরেই তিনি থাকেন শিরোনামে। বিশেষ করে, তাঁর ব্যক্তিগত জীবন সবসময়ই থাকে বিতর্কের কেন্দ্রে। হ্যাঁ, তিনি হলেন বাংলাদেশের কিং, শাকিব খান। কখনও পুরাতন স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক জোড়া লাগার খবর, আবার কখনও ছোট পত্নীর সঙ্গে বিচ্ছেদের জন্যে তিনি শিরোনামে থাকেন। যদিও এই মূহুর্তে শবনম বুবলীই তাঁর আইনত স্ত্রী, কিন্তু তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ রাখবেন না বলেই স্পষ্ট জানিয়েছেন অভিনেতা। এছাড়াও তাঁর সঙ্গে কখনও অভিনেত্রী পূজা চেরীর অবৈধ সম্পর্ক আছে বলেও জানা যায়। কিন্তু এবার সবকিছুর উর্ধে উঠে গেল, বলিউড সুন্দরী সোনাল চৌহান কে নাকি বিয়ে করতে চলেছেন শাকিব। দিন কয়েক আগেই তাঁর পরবর্তী ‘দরদ’ ছবির শুটিং সেরে দেশে ফিরে গিয়েছেন নায়ক।

যেখানে তিনি বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে জুটি বেঁধেছেন। ছবির বেশিরভাগ শুটিং হয়েছে ভারতবর্ষের বারাণসীতে। এবার জোর গুঞ্জন, সোনালকে নাকি বিয়ে করেছেন শাকিব খান। শোবিজ পাড়ার নতুন গুঞ্জন। আসলে তাঁর নতুন সিনেমা ‘দরদ’-কে নিয়েই এমনটা গুঞ্জন। কিন্তু হঠাৎ এমন গুঞ্জনের কারণ কী? বাংলাদেশের একটি বেসরকারি সংবাদমাধ্যম অনুযায়ী, কিছুদিন আগেই অভিনেত্রী জিনাত শানু স্বাগতা শাকিবকে বিয়ে করেছিলেন।কারণ তিনি একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন, বউ না হলে নাকি ঢালিউড কিং শাকিব খানের নায়িকা হওয়া যায় না। অভিনেত্রী স্বাগতার এমন মন্তব্যের ভিত্তিতে ই নেটিজেনদের ধারণা তাহলে কী শাকিব- সোনালের বিয়ে হয়ে গিয়েছে। শাকিবের হাত ধরেঈ ঢালিউডে পা রেখেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস আর শবনম বুবলী। তাঁরা দুজনেই পর্দা পেরিয়ে শাকিবের স্ত্রী হয়েছিলেন। আর এখন নায়কের হাত ধরেই ঢালিউডে পা রাখছেন বলিউডের সোনাল।

তাহলে কী সোনালকেও বিয়ে করলেন শাকিব? এমনটাই গুঞ্জন ভক্তদের মনে। প্যান ইন্ডিয়ার নতুন সিনেমা ‘দরদ’-র ২৫ দিনের শুটিং শেষ করে বাংলাদেশে ফিরেছেন শাকিব। অন্যদিকে কিছুদিনের মধ্যেই ঢাকায় আসবেন নায়িকা সোনাল চৌহান। আগামী ১০ ডিসেম্বর থেকে এ সিনেমার জন্যে সোনালের বাংলাদেশ অংশের শুটিং শুরু। পর্দার রসায়ন বাস্তবেও কী হতে পারে, সেটাই এখন লোক মুখে মুখে ঘুরছে। উল্লেখ্য, সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত দরদ একটি বিগ বাজেটের সিনেমা হতে চলেছে। এতে শাকিব, সোনাল ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ। এই সিনেমাটি বাংলাদেশসহ বলিউড, তামিল, তেলেগুতে একযোগে মুক্তি পাবে।

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের