বুট তুলে রাখছেন কোপা আমেরিকা জয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: চোটের কারণে চলতি বছরেই বুট তুলে রাখছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিলিপ লুইস। আগামী রবিবার ব্রাজিলিয়ান লিগের শেষ রাউন্ডে কুইয়াবার বিপক্ষে শেষ বারের মতো মাঠে নামছেন কোপা আমেরিকা কাপজয়ী ফুটবলার। লাগাতার চোটের কারণে ফুটবলার জীবনে তড়িঘড়ি ছেদ টানার কথা  জানিয়েছেন লুইস। তবে বুট পায়ে মাঠে না নামলেও কোচ হিসেবে ডাগ আউটে দাঁড়াতে দেখা যেতে পারে তাঁকে।

৩৮ বছর বয়সী লেফট ব্যাক ফিলিপের পেশাদার কেরিয়ার শুরু হয়েছিল ২০০৩ সালে। ব্রাজিলের  ক্লাব ফিগুইরেন্সের হয়ে কেরিয়ার শুরু করলেও, পরবর্তীতে নেদারল্যান্ডস, স্পেন ও ইংল্যান্ড ঘুরে ২০১৯ সালে আবারও ব্রাজিলে ফেরেন তিনি। ক্যারিয়ারে বেশিভাগ সময়ই আতলেতিকো মাদ্রিদের হয়ে কাটিয়েছেন লুইস। মাঝে চেলসির হয়ে এক মৌসুমে খেলেছেন তিনি।  পাশাপাশি ব্রাজিলের জার্সি গায়ে মোট ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফিলিপ লুইস। পাশাপাশি ক্লাব কেরিয়ারেও সফল ছিলেন তিনি। দেশের হয়ে যেমন কোপা আমেরিকা কাপ জিতেছিলেন, তেমনই আতলেতিকো  মাদ্রিদের হয়ে লা লিগা  শিরোপা জেতার পাশাপাশি দুটি করে ইউরোপা লিগ ও সুপার কাপ জিতেছেন। চেলসির জার্সি গায়ে প্রিমিয়ার লিগ ও কারাবাও কাপও জিতেছেন।

ব্রাজিলের ফ্ল্যামিঙ্গোর জার্সি গায়ে  চলতি মরসুম খুব একটা ভালো কাটেনি ফিলিপের। চোটের কারণে বেশিরভাগ ম্যাচেই মাঠে নামা হয়নি। ৪৫ বছর বয়স পর্যন্ত ফুটবল খেলা চালিয়ে যাওয়া যে অসম্ভব তা বুঝতে পেরেছেন প্রাক্তন আতলেতিকো তারকা। তাই তড়িঘড়িই ফুটবলকে আলবিদা জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।   

বল টেম্পারিং কাণ্ডে বিপাকে প্য়াট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন