আগামী বুধ ও বৃহস্পতিবার কলকাতা-সহ ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: যে ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপ নিচ্ছে তা সাইক্লোনে পরিণত হবে। অন্ধ উপকূলে ওই সাইক্লোন আছড়ে পড়লেও তার জেরে ৬ ও ৭ ডিসেম্বর অর্থাৎ আগামী সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ গণেশ কুমার দাস এই খবর জানান তিনি বলেন এই সাইক্লোনের জেরে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ,হুগলী এবং পূর্ব বর্ধমানে বৃষ্টি হতে পারে। রবিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের(SouthBengal) আকাশে মেঘের আনাগোনা বাড়বে তাপমাত্রা আরও এক ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। কিন্তু এই সাইক্লোন পর্ব কেটে গেলে নয় ডিসেম্বর থেকে তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করবে এবং কলকাতা(Kolkata) তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমে যাবে।

তিনি আরোও বলেন,এই মুহূর্তে যদি ডিপ ডিপ্রেশনের কথা বলি সেটা রয়েছে সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল এর উপরে। ডিসটেন্স অনুযায়ী যদি বলা হয় চেন্নাই থেকে ৪৫০ কিলোমিটার দূরত্বে ৬৭০ কিলোমিটার দূরে সাউথইস্ট অফ মাছলিপত্তানাম । আগামী ২৪ ঘন্টাতে এটা সাউথ অন্ধ্র এবং নর্থ তামিলনাড়ু পোস্টের দিকে আসবে। চার ডিসেম্বরএই সিস্টেমটা একটু প্যারোলি মুভ করবে সাউথ অন্ধ্র কোষ্টের দিকে এবং ৫ ডিসেম্বর সকালের দিকে হিট করবে নেল্লোর এবং মাছলিপত্তনামের মাঝে ।সেই সময় হাওয়ার তীব্রতা থাকবে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে। এই ডিপ্রেশনে আমাদের রাজ্যে কোন প্রভাব নেই । এই সিস্টেমের জন্য উইন্ডগুলো সবই উত্তরমুখী হয়ে যাবে। তার ফলে আমাদের রিজিয়নে প্রচুর পরিমাণ ময়েশ্চার প্রবেশ করবে । রবিবার থেকে আরো ক্লাউড মাস বাড়বে আমাদের রিজিয়েনে ।

তার ফলে তাপমাত্রা এক ডিগ্রি বাড়বে। তাপমাত্রা আর কমার কোন এই মুহূর্তে কোন সম্ভাবনা নেই। আমাদের রিজিয়ানে সর্বনিম্ন তাপমাত্রা নরমাল থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি উপরে চলছে । নর্থ এবং সাউথ বেঙ্গল এটা কিন্তু কন্টিনিউ করবে। সাত থেকে আট তারিখ পর্যন্ত। ৯ডিসেম্বর থেকে তাপমাত্রা কমবে। নরমালের কাছাকাছি এসে পৌঁছাবে ।১৭ ডিগ্রী কাছাকাছি । ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে এই সিস্টেমটা যদি নর্থ উড়িষ্যার দিকে মুভ করে তাহলে আমাদের রাজ্যে সম্ভাবনা থাকছে বৃষ্টির ।হালকা বিশেষ করে সমুদ্র উপকূল জেলাগুলিতে ইস্ট-ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রামে,হাওড়া, হুগলি, কলকাতা সহ ২৪ পরগনা ,ইস্ট বর্ধমান ,নদীয়া জেলাতে এই মুহূর্তে কোন সতর্কবার্তা নেই । উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই কোন সতর্কবার্তা নেই।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের