২০২২ সালে দেশে খুনের নিরিখে শীর্ষে যোগী রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আত্মনির্ভর ভারতে খুন-খারাপি জলভাত হয়ে উঠছে। সোমবার ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) বার্ষিক প্রতিবেদনেই আঁতকে ওঠার মতো পরিসংখ্যান উঠে এসেছে। গত বছর অর্থা‍ৎ ২০২২ সালে দেশের বিভিন্ন থানায় মোট ২৮,৫৫২ জনের খুন হওয়ার মামলা নথিবদ্ধ হয়েছ। অর্থা‍ৎ দিনে ৭৮ জন এবং প্রতি ঘন্টায় গড়ে তিন জনের বেশি খুন হয়েছেন।

এনসিআরবি’র প্রতিবেদন অনুযায়ী, আগের দু’বছরের চেয়ে অবশ্য খুনের সংখ্যা হ্রাস পেয়েছে। ২০২০ সালে ২৯,১৯৩ জনের খুনের এফআইআর দায়ের হয়েছিল। ২০২১ সালে ওই সংখ্যা খানিকটা বেড়ে দাঁড়িয়েছিল ২৯ হাজার ২৭২ জনে। গত বছর দেশে খুন হওয়ার যতগুলি মামলা রুজু হয়েছে তার মধ্যে ৯,৯৬২টি মামলায় উল্লেখ করা হয়েছিল বিবাদের কথা। খুন হওয়াদের ৯৫.৪ শতাংশই প্রাপ্তবয়স্ক এবং তাদের ৭০ শতাংশ পুরুষ। মোট যতজন খুন হয়েছেন তার মধ্যে ৮,১২৫ জন মহিলা এবং ৯ জন তৃতীয় লিঙ্গের।

এনসিআরবি’র তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি খুনের মামলা রুজু হয়েছে সুশানের গালভরা গল্প শোনানো যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। ওই রাজ্যে ২০২২ সালে খুনের এফআইআর রুজু হয়েছে ৩,৪৯১টি। তার পরেই রয়েছে ‘সুশাসনবাবু’ হিসাবে পরিচিত নীতীশ কুমারের বিহার। ওই রাজ্যে ২।৯৩০টি খুনের মামলা দায়ের হয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও রাজস্থান। মহারাষ্ট্রে এক বছরে ২,২৯৫টি, মধ্যপ্রদেশে ১,৯৭৮টি এবং রাজস্থানে ১,৮৩৪টি খুনের মামলা রুজু হয়েছে। দেশের মোট খুনের ৪৩.৯২ শতাংশই ঘটেছে তালিকার শীর্ষে থাকা ৫ রাজ্যে।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪