ভার্চুয়ালি নয় সশরীরে হাজিরা দিতে চান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতির অভিযোগে বর্তমানে জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার  আলিপুর আদালতে ছিল নিয়োগ দুর্নীতিকাণ্ডের ভার্চুয়াল শুনানি। কারণ , এদিন সকালে বৃষ্টি হওয়ার জন্যই পার্থকে ভার্চুয়ালি শুনানির নির্দেশ দেয় বিচারক। অন্য দিকে, প্রেসিডেন্সি জেলের সুপারের তরফে আদালতে আবেদন করা হয়েছে, পার্থের পরবর্তী শুনানি ভার্চুয়াল মাধ্যমে করা হোক। তাই লকআপে থেকেই হাজিরা দিতে হয় পার্থকে। এদিন শুনানির শুরুতেই  বিচারক পার্থের বক্তব্য জানতে চান।

সেইসময় পার্থ বলেন, ‘স্যার আমি আসতে  চাই।‘ এরপরেই  বিচারক বলেন, ‘‘সশরীরে হাজিরা তো ভাল। আপনি পারবেন কী?’’ তাতেও রাজি হন পার্থ। তিনি বলেন, ‘‘হ্যাঁ, আমি সশরীরে আসব।’’ তারপরেই বিচারক জানিয়েছেন পরবর্তী শুনানির দিন আদালতে আসবেন পার্থ চট্টোপাধ্যায়।   শুনানি শেষে ধৃতকে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর আলিপুর আদালতে উপস্থিত হয়েও  পা ফুলে থাকার জন্য আদালতে এসেও সশরীরে হাজিরা দিতে পারেননি।  কারণে কোর্টের লকআপ রুমে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দিয়েছিলেন তিনি। তার পরেই প্রেসিডেন্সি জেলের তরফে সেখানে বসেই পার্থের ভার্চুয়াল শুনানি করানোর আবেদন জানানো হয়েছিল। কিন্তু পার্থ আদালতে এসে হাজিরা দিতে ইচ্ছুক।

বর্তমানে নিয়োগ দুর্নীতি কাণ্ডের মামলায় টানা দেড় বছর ধরে জেলবন্দি পার্থ  চট্টোপাধ্যায়। বর্তমানে তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল। তাঁকে গ্রেফতারের পরেই শিক্ষা নিয়োগের দুর্নীতিতে উঠে এসেছে একের পর এক নেতার নাম। তবে পার্থ বহুবার জামিন চাইলেও তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা