গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়ানোর জের, আইনি নোটিশ পেলেন শ্রীসন্থ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি সাংসদ তথা ক্রিকেটার গৌতম গম্ভীরের সঙ্গে বিবাদে জড়ানোর মূল্য চোকাতে হল শ্রীসন্থকে। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে আইনি নোটিশ পাঠাল লেজেন্ডস লিগ কমিটি (এলএলসি)। একই সঙ্গে গম্ভীরের সঙ্গে ঝামেলা সংক্রান্ত যাবতীয় পোস্ট মুছে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন জাতীয় ক্রিকেটারকে।

সম্প্রতি লেজেন্ডস লিগ ক্রিকেটে ইন্ডিয়া ক্যাপিটালস বনাম গুজরাত জায়ান্টসের ম্যাচে মুখোমুখি ঝামেলায় জড়িয়ে পড়েন ভারতের দুই প্রাক্তন জাতীয় ক্রিকেটার। শ্রীসন্থের একটি ওভারে পর পর চার এবং ছয় মারেন গম্ভীর। তখন শ্রীসন্থ তাঁর দিকে কড়া চোখে তাকিয়ে থাকেন। পরের বলটি যায় ফিল্ডারের কাছে। তখনই শ্রীসন্থ গম্ভীরকে কিছু একটা বলেন। পাল্টা জবাব দেন গম্ভীরও। দুজনে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। বিষয়টি আয়ত্তের বাইরে চলে যাওয়ার আগেই দু’দলের ক্রিকেটার এবং আম্পায়ারেরা এসে দুই ক্রিকেটারকে সরিয়ে নিয়ে যান।

ম্যাচের পরে ইনস্টাগ্রামে লাইভ করেন গুজরাত জায়ান্টসের ক্রিকেটার শ্রীসন্থ। সেখানে তিনি বলেন, “আমি আগে কিছু বলিনি। কোনও ইন্ধন দিইনি। কিন্তু আমাকে বার বার বলতে লাগল, ‘ফিক্সার, ফিক্সার, তুমি ম্যাচ ফিক্সার।’ ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ করেছে। এমনকি, আম্পায়ারেরা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসেছিলেন তখনও একই ভাষায় আমাকে আক্রমণ করেছে।’ শ্রীসন্থের ওই আচরণে ক্ষুব্ধ হন লেজেন্ডস লিগ কমিটির কর্তারা। প্রতিযোগিতা চলাকালীন শ্রীসন্থের পোস্ট নিয়ম বিরুদ্ধ বলে উল্লেখ করে জানিয়ে দিয়েছেন, শ্রীসন্থ পোস্ট মুছলে তবেই তাঁর কথা শোনা হবে। দুই ক্রিকেটারের মধ্যে যে ঝামেলা হয়েছিল, তা নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন আম্পায়াররাও। সেখানে শ্রীসন্থকে গম্ভীর যে ‘ফিক্সার’ বলেছেন তার কোনও উল্লেখ নেই।

 

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২