মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ, উত্তাল লোকসভা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে শুক্রবার লোকসভায় রিপোর্ট এথিক্স কমিটির রিপোর্ট পেশ হল। রিপোর্ট নিয়ে দুপুর দুটো থেকে আলোচনার জন্য আধঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন অধ্যক্ষ ওম বিড়লা। কিন্তু ৪৯৫ পাতার রিপোর্ট পড়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য ৩-৪ দিন বাড়তি সময় মঞ্জুর করার আর্জি জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার অভিযুক্ত মহুয়াকে বলার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

এদিন বেলা বারোটার পরে টাকা বিয়ে প্রশ্নকাণ্ডে অভিযুক্ত কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়ে লোকসভায়। আর ওই রিপোর্ট জমা পড়ার পরেই ব্যাপক হই-হট্টগোল শুরু হয়ে যায়। বিজেপি সাংসদদের সঙ্গে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সাংসদদের জোর বচসা শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে দুপুর দুটো পর্যন্ত সভা মুলতুবি করে দেন অধ্যক্ষ ওম বিড়লা। 

এথিক্স কমিটির রিপোর্ট পেশের পরেই রিপোর্ট পড়ার জন্য বাড়তি সময় চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। চিঠিতে কংগ্রেসের দলনেতা লেখেন, ‘এথিক্স কমিটির রিপোর্ট পড়ার জন্য লোকসভার সদস্যদের অন্তত তিন থেকে চার দিন সময় দেওয়া দরকার। তাই আলোচনার জন্য অন্য কোনও তারিখ রাখা হোক।’

দুপুরে লোকসভার অধিবেশন শুরু হওয়ার পরে কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে তড়িঘড়ি আলোচনার বিরোধিতা করে বলেন, ‘১২টায় রিপোর্ট পেশ করে তা নিয়ে দুটোয় আলোচনা স্বাভাবিক নয়। তিন-চার দিন রিপোর্ট পড়ার জন্য সময় দিলে পৃথিবী উল্টে যাবে না। বিচারব্যবস্থার সাধারণ নিয়ম এখানে মানা হচ্ছে না। যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁকে কথাই বলতে দেওয়া হচ্ছে না।’

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড