ব্রিটেনের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর বাংলার, নজরে শিক্ষায় আদানপ্রদান

আগামীদিনে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে ব্রিটিশ কাউন্সিল তথা ব্রিটিশ সরকার বিশেষ সমঝোতা করতে চলেছে। লাভবান হবেন বাংলার পড়ুয়ারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমঝোতাপত্র(MOU) স্বাক্ষরিত হয়েছে ব্রিটিশ সরকারের। শিক্ষা, ভাষা এবং বিভিন্ন প্রশিক্ষণ আদানপ্রদান নিয়ে আগামীদিনে British Council ও West Bengal State Government কাজ করবে। একইসঙ্গে আগামীদিনে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে ব্রিটিশ কাউন্সিল তথা ব্রিটিশ সরকার বিশেষ সমঝোতা করতে চলেছে। ব্রিটেনের বিশ্ববিদ্যালয় এবং বাংলার বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ কোর্স এবং শিক্ষা সংক্রান্ত পরিকল্পনা নেওয়া হবে। অর্থাৎ বাংলার ছাত্রছাত্রীরা আগামীদিনে  ব্রিটেনের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পড়াশোনা তথা গবেষণার সুযোগ পাবে।   

এই প্রসঙ্গে British Council’র Indian Director অ্যালিসন ব্যারেট জানিয়েছেন, আরও বেশি করে যাতে ভারত ও ব্রিটেনের মধ্যে শিক্ষা সংযোগ বৃদ্ধি পায় এবং ভাষার আদানপ্রদান করা যায় সেই লক্ষ্যে একঝাঁক পরিকল্পনা নেওয়া হয়েছে। Publishers and Booksellers Guild’র কলকাতা বইমেলায়(Kolkata International Book Fair 2024) এবার Focal Theme Country হল ব্রিটেন(Britain)। কলকাতার ওই বইমেলাতেও এই প্রকল্পগুলি রূপায়ণের প্রাথমিক কাজ দেখা যাবে।

গিল্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায় ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, যেহেতু দুই শতাধিক আগে উইলিয়ম জোনস নামক এক বিশিষ্ট শিক্ষাবিদ ব্রিটেন থেকে কলকাতায় এসে এশিয়াটিক সোসাইটির সূচনা করেছিলেন, তাই বইমেলায় এশিয়াটিক সোসাইটিকে ঘিরে একঝাঁক অনুষ্ঠান হবে। যার মধ্যে অন্যতম বিরল এবং দুষ্প্রাপ্য বইয়ের প্রথম প্রদর্শনী এবং বেশ কিছু প্রাচীন ইতিহাসের গবেষণার প্রকাশ। কলকাতার বইমেলায় ব্রিটিশ কাউন্সিল এবং গিল্ড একটি চুক্তিপত্রেও স্বাক্ষর করবে। যা ইংরাজি ও ভারতীয় ভাষার মধ্যে পারস্পরিক অনুবাদ কিংবা গবেষণার সূচনা করবে।

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?