২০২৫ সালের চ্যাম্পিয়ান্স ট্রফি পাকিস্তানে

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৫ সালে চ্যাম্পিয়ান্স ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তানে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি এই বিষয়ে আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি সই হয়েছে।

সম্প্রতি দুবাইতে আইসিসি সদর দফতরে আইন উপদেষ্টা জোনাথন হলের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফের চুক্তি হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, চ্যাম্পিয়ান্স ট্রফিতে অংশ নিতে বলা দলগুলির নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারটি আগেই সরকারকে জানিয়েছে পিসিবি। সম্প্রতি পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার উল হক পিসিবির চেয়ারম্যানকে নিশ্চিত করেছেন, যে সব দল চ্যাম্পিয়ান্স ট্রফিতে অংশ নেবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

গত সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজকের দায়িত্ব পাকিস্তানের থাকলেও ভারত তাতে আপত্তি জানিয়েছিল। শেষপর্যন্ত ভারতের চাপাচাপিতে শ্রীলঙ্কায় কিছু ম্যাচের আয়োজন করা হয়। এই প্রথম হাইব্রিড মডেলে এশিয়া কাপের আয়োজন করা হয়। তবে এবার চ্যাম্পিয়ান্স ট্রফির বিষয়ে চুক্তি সাক্ষরিত হয়েছে। ফলে ২০২৫ সালে চ্যাম্পিয়ান্স ট্রফির আসর যে পাকিস্তানেই বসবে, তা নিঃসন্দেহে বলাই যায়। তবে এবারেও এই ট্রফি আয়োজন নিয়ে ভারত আপত্তি জানাবে কিনা, এখন সেটাই দেখার।

উল্লেখ্য, ১৯৯৬ সালে আইসিসির কোনও টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজন হয়েছিল। এরপর ২০০৯ সালে চ্যাম্পিয়ান্স ট্রফির আয়োজন পাকিস্তানে হওয়ার কথা ছিল। পাশাপাশি ২০১১ সালের বিশ্বকাপের কিছু ম্যাচ পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু ২০০৯ সালের মার্চে লহোরে শ্রীলঙ্কার বাসে সন্ত্রাসবাদী হামলার পর টুর্নামেন্ট দুটি পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়।

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২