ইউক্রেনের বন্দিদের কপালে নাৎসি প্রতীক এঁকে দিচ্ছে রাশিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ টানা এক বছরের বেশি সময় ধরে চলেছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ। এবার ইউক্রেনের এক সেনা রাশিয়ার বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে। তাতেই রাশিয়ায় ইউক্রেনের  বন্দিদের  অবস্থা নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বন্দিদশা থেকে বেরিয়ে এসে ইউক্রেনের সেনা  সেরহি জানান,  রাশিয়া সৈন্যরা কীভাবে যুদ্ধবন্দি সৈন্যদের নির্যাতন করে কপালে নাৎসি প্রতীক এঁকে দিয়েছেন।ইউক্রেনীয় সেনা জানান, চোখ বেঁধে অমানুষিক নির্যাতন করে রুশ সৈন্যরা যুদ্ধবন্দিদের কপালে নাৎসি প্রতীক এঁকে দিত। এ সময় তারা বলতো তোমার সন্তানরা জানুক তুমি কতটা ফ্যাসিবাদী। এই কারণেই তোমাকে নাৎসি প্রতীক এঁকে দেওয়া হচ্ছে।  

রাশিয়ার সৈন্যদের অত্যাচারের জেরে বন্দিদশায় অসুস্থ হয়ে পড়েন সেরহি। তবুও তাঁকে চিকিৎসা করেনি রুশ সৈন্যরা। জানা গিয়েছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরেই সেরহি সেনাবাহিনীতে যোগ দেয়। ২০২২ সালে ডিসেম্বরে দোনেৎস্ক অঞ্চলে দুইপক্ষের তুমুল যুদ্ধের সময় তাকে বন্দী করা হয়। সেখান থেকে তাকে রুশ সৈন্যরা  তাঁকে একটি কেন্দ্রে নিয়ে গিয়ে নানাভাবে শারীরিক নির্যাতন করত। সেখান থেকে তাকে চেচনিয়ায় স্থানান্তরিত করা হয়।

টানা পাঁচমাস পর চেচনিয়া থেকে মুক্তি পান সেরহি। তাঁকে এই জেলবন্দি সময় শুধু নির্যাতন নয় খাবার ও খেতে দিত না রুশ সৈন্যরা। প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের মূল লক্ষ্য হল ইউক্রেনকে নাৎসি মুক্ত এবং বেসামরিকীকরণ করা।  আর সেই লক্ষ্য পূরণ হলেই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে ।

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের