ফের ক্রিকেট মাঠে মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের মর্মান্তিক ঘটনা ঘটে গেল বাইশ গজে। খেলার মাঠেই প্রাণ হারালেন এক ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে মাসকাটে একটি অ্যামেচার লিগের ম্যাচে। মৃত খেলোয়াড়ের নাম ধনেশ ভাজাপ্পিলাথ মাধবন।এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে।

জানা গিয়েছে, সম্প্রতি ওমানে অ্যামেচার লিগের খেলা চলছিল। খেলা চলাকালীন হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় মাধবন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মাধবনের দলের অধিনায়ক শ্রীজেশ জানান, ‘মাধবন আমাদের দলের সেরা অবরাউন্ডার। দু বছর ধরে প্রতি সপ্তাহে শুক্রবার এই ম্যাচ খেলা হত। মাধবন বট ও ব্যাট দুটোই করতে পারে। মাঠে নিজের পজিশন নেওয়ার সময়ে হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে যায় সে। প্রথমে ভেবেছিলাম, মাথা ঘুরে পড়ে গেছে। কিন্তু পরিস্থিতি খারাপ বুঝতে পেরে ওকে হাসপাতালে নিয়ে যাই। প্রথমে মিসফার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেটি বন্ধ থাকায় অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।‘

এর আগেও এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত কয়েক বছরে এভাবে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মাসকট টেনিস বল ক্রিকেট লিগের সচিব শাহির আহমেদ জানান, ‘গত কয়েক বছর বেশ কয়েকজন খেলোয়াড়ের মৃত্যু হয়েছে ঠিকউ। সেইজন্যই আমরা মানুষকে সতর্ক করছি। এই বিষয়ে ওমান ক্রীড়া দফতরের সঙ্গেও আলোচনা করব।‘

আন্তর্জাতিক ক্রিকেটেও এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতীয় খেলোয়াড় রামন লাম্বা, ফিল হিউজ, অঙ্কিত কেশরীর মতো একাধিক খেলোয়াড়রা খেলার মাঠে মাথায় বল লেগে আহত হয়েছিলেন। পরে তাঁদের মৃত্যু হয়। সেই সেই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট মাঠ।

 

 

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী