আরশদীপের ৫ উইকেট, ১১৬ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকাকে

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করল ভারত। দক্ষিণ আফ্রিকাকে ১১৬ রানে অলআউট করে দিল ভারত। ১১৭ রান করলেই জিতবে টিম ইন্ডিয়া। বল হাতে আগুন ঝরিয়েছেন আরশদীপ সিং ও আবেশ খান।  পাঁচ উইকেট পেয়েছেন আরশদীপ আর আবেশ পেয়েছেন চারটি উইকেট।

রবিবার জোহানেসবার্গে  টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। কিন্তু তাঁর সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটার। প্রথমেই আরশদীপ সিংয়ের বলে শূন্য রান করে আউট হয়ে যান রেজা হেনড্রিকস।  জোর্জি কিছুটা লড়াই করলেও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি। ব্যক্তিগত ২৮ রানে আউট হয়ে যান তিনি। এরপর ডুসেন, মার্করাম আর ক্লাসেন কেউই তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ।

এরপর টেলএন্ডারদের মধ্যে ফেলুকায়ো কিছুটা লড়াই করতে সক্ষম হয়। তবে বেশিক্ষণের জন্য নয়। ৪৯ বলে ৩৩ রান করেন তিনি। ফেলুকায়োর হাত ধরেই একশ রানের গণ্ডি পার করে দক্ষিণ আফ্রিকা। তবে উপযুক্ত সংগত না পাওয়ায় কিছুক্ষণের মধ্যেই আউট হয়ে যান তিনি।

এদিন বোলারদের মধ্যে দুর্ধর্ষ পারফরমেন্স করতে দেখা গিয়েছে আরশদীপ সিংকে। পাঁচ উইকেট নেন তিনি। আরশদীপের সঙ্গে যোগ্য সঙ্গত করতে দেখা যায় আবেশ খানকে। চার উইকেট নেন তিনি। কুলদীপ যাদব নেন একটি উইকেট। বার্গারকে বোল্ড আউট করেন তিনি। ভারতের সামনে লক্ষ্যমাত্রা কম থাকলেও এখন দেখার কত ওভারে সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা।

 

 

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা