২০২৪ সালে আইপিএলের আসর এগোতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বসতে চলেছে আগামী বছরের আইপিএলের নিলামের আসর। নিজেদের মনের মতো দল সাজাতে মঙ্গলবার দুবাইয়ে টাকার থলি হাতে ঝাঁপিয়ে পড়বে ফ্র্যাঞ্চাইজিগুলি। আর ওই নিলামের আসরের আগেই পরের বছরের আইপিএল প্রতিযোগিতার আসর কবে বসবে তার সম্ভাব্য নির্ঘন্ট জানা গিয়েছে। ক্রিকেট বিষয়ক একাধিক ওয়েবসাইট দাবি করেছে, ‘আগামী বছর লোকসভা ভোট থাকায় আইপিএলের আসর মার্চের ২২ তারিখ থেকে বসানোর কথা ভেবে রেখেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

‘ক্রিক ইনফো’ এবং ‘ক্রিকবাজ’ নামে দুই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লোকসভা ভোটের নির্ঘন্টের সঙ্গে আইপিএলের সূচির যাতে সঙ্ঘাত না বাঁধে তার জন্য বিশেষ সতর্ক আইপিএল গভর্নিং কাউন্সিল। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে পাঠানো চিঠিতে ইঙ্গিত দেওয়া হয়েছে ২২ মার্চ থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে পরবর্তী আসর। ওই সময়ে যাতে খেলোয়াড়দের ফাঁকা পাওয়া যায় তার জন্য সম্ভাব্যসূচিও পাঠানো হয়েছে। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।

উল্লেখ করা যেতে পারে, অতীতে তিনবার লোকসভা নির্বাচনের সময়ে আইপিএল পড়ে যাওয়া প্রতিযোগিতা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০০৯ সালে গোটা আইপিএলই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে প্রথম পর্ব সংযুক্ত আরব আমিরশাহিতে হয়। পরের পর্ব হয় ভারতে। তবে ২০১৯ সালে পুরো প্রতিযোগিতাই ভারতে আয়োজিত হয়েছিল। এবারেও ভারতের মাটিতেই প্রতিযোগিতার আয়োজন করতে বদ্ধ পরিকর আইপিএল গভর্নিং কাউন্সিল।

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২