শীতে শুষ্ক  বাড়ছে ত্বকের সমস্যা, জেনে নিন ঘরোয়া উপায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  শীতকাল মানেই শুষ্ক ত্বক। তেল, বেশি ঘনত্বের ক্রিম মেখেও সামাল দেওয়া যাচ্ছে না। কোনও কারণ ছাড়াই হঠাৎ যেখানে-সেখানে চুলকাচ্ছে।  তাই ত্বকে আর্দ্রতা বজায় রাখতে গায়ে ক্রিম বা লোশন না মেখে প্রাকৃতিক তিনটি উপাদান মাখতেই পারেন।

১- নারকেল তেল যেকোনও রকমে র‍্যাশ, চুলকানি বা অ্যালার্জির ক্ষেত্রে নারকেল তেল দারুণ ভাবে কাজ করে। মূলত নারকেল তেল আমাদের ত্বককে হাইড্রেটেড বা আর্দ্র রাখে। আর তার ফলে ত্বকে রুক্ষ শুষ্ক ভাব থাকে না এবং চুলকানি র‍্যাশ , অ্যালার্জি জাতীয় সমস্যা দেখা দেয় না। কিংবা দেখা গেলেও তা অল্প সময়ের মধ্যেই নিরাময় হয়। তবে নারকেল তেল যেন ভেজালমুক্ত হয়, সে বিষয়ে আগে নিশ্চিত হতে হবে।

২- হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো একটি অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি অ্যালার্জিক উপকরণ। চন্দনের গুঁড় বা মূলতানি মাটির সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা ত্বকের র‍্যাশ  বা অন্যান্য সমস্যার জায়গায় লাগিয়ে দিলে উপকার পাওয়া সম্ভব। হলুদের মধ্যে থাকা ‘কারকিউমিন’ ত্বকে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে, প্রদাহ কমাতে সাহায্য করে।

৩- অ্যালোভেরা ত্বকের হাজারো সমস্যার সমাধান রয়েছে এই অ্যালোভেরাতে। বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে সেখান থেকে বের করে নিন অ্যালোভেরা জেল। অথবা আজকাল অ্যালোভেরা জেল কিনতেও পাওয়া যায়। যদি আপনার ত্বকে রুক্ষ শুষ্ক ভাব দেখা যায় এবং র‍্যাশ  বা চুলকানির সমস্যা দেখা যায় তাহলে এই অ্যালোভেরা জেল ব্যবহার করুন। এই জেলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন।  তাই এই জেল ব্যবহার করলে কমবে ত্বকের সমস্যা।

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর