বজরং পুনিয়ার পরে পদ্মশ্রী ফেরালেন কুস্তিগীর বীরেন্দ্র সিং

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের মহিলা কুস্তিগীরদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠা বিজেপি সংসদ তথা ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং দেশের কুস্তি ফেডারেশনের প্রধান হওয়ায় এবার পদ্মশ্রী ফেরালেন কুস্তিগীর বীরেন্দ্র সিং। এরআগে ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং-কে কুস্তি ফেডারেশনের প্রধান করার প্রতিবাদে অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক খেলা ছেড়েছেন। পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া। এবার সেই তালিকায় নাম লেখালেন বীরেন্দ্র সিং।

মুক ও বধির কুস্তিগির বীরেন্দ্র পদ্মশ্রী সম্মানে ভূষিত। বধির কুস্তিতে বিশ্বমঞ্চে বহু খেতাব জিতেছেন বীরেন্দ্র। কিন্তু বজরং পুনিয়ার মত তিনিও পদ্মশ্রী ফেরচ্ছেন। বীরেন্দ্র জানিয়েছেন,’যখন মহিলা কুস্তিগীরদের যথাযথ সম্মান দেওয়া হয় না, তখন আমিও এই সম্মানের যোগ্য নই। আমরা ৪০ দিন ধরে রাস্তায় ছিলাম, কিন্তু সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ হয়নি। আমাদের লড়াই সরকারের বিরুদ্ধে নয়, একজন ব্যক্তির বিরুদ্ধে। আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি, কিন্তু যা ঘটছে তাতে আমি সরকারের ওপর আস্থা রাখতে পাচ্ছি না।‘

অন্যদিকে অলিম্পিকে পদক জয়ী বিজেন্দর সিং জানিয়েছেন,’ অলিম্পিক পদকজয়ীকে ন্যায়বিচার দেওয়া হয়নি । প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি সবার উচিত এসে জবাব দেওয়া যে কেন এটি ঘটেছে। এটি বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক কাঠামোর উপর অনেক প্রশ্ন উত্থাপন করে।‘

চলতি বছরের জানুয়ারিতে ব্রিজ ভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দিল্লির জন্তর মন্তরে বিশাল বিক্ষোভ দেখান তিন কুস্তিগীর।সরকার তদন্তের নির্দেশ দেওয়ার পরে তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। কুস্তিগীরদের আশ্বস্ত করা হয়েছিল যে ব্রিজ ভূষণের কোনও সহযোগী বা আত্মীয়কে কুস্তি সংস্থার পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না। এরপরেই ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং দেশের কুস্তি ফেডারেশনের প্রধান করা হয়েছে।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়