Loading live market data...
Loading active stocks...
Connecting...

মায়াপুরে হোটেলের ঘর থেকে উদ্ধার মহিলার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি : হোটেলের ঘর থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার মায়াপুরে। মৃতার নাম মীনা বিশ্বাস। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। কে বা কারা এই ঘটনার পিছনে জড়িত, পুলিশ তা তদন্ত করে দেখছে। মহিলার মৃত্যু কি স্বাভাবিক নাকি ওই মহিলা আত্মহত্যা করেছেন, পুলিশ তা খতিয়ে দেখছে।

গত শুক্রবার মায়াপুর ঘাট সংলগ্ন হোটেল অন্নপূর্ণা লজে উঠেছিলেন বিশ্বাস দম্পতি। পরিচয়পত্রও জমা দিয়েছিলেন তাঁরা। শনিবার হোটেল পরিষ্কারের কাজ চলছিল। হোটেল পরিষ্কারের সময় বিশ্বাস দম্পতি যে ঘরে ছিলেন, সেই ঘরে কড়া নাড়েন সাফাইকর্মীরা। তখন ভিতর থেকে দরজা বন্ধ ছিল। কিছুক্ষণ ডাকাডাকির পর কোনও সাড়াশব্দ পাননি হোটেল কর্মীরা। কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে ভিতরে ঢোকেন সাফাই কর্মীরা। ঘরের আলো জ্বালাতেই চমকে ওঠেন তাঁরা। দেখেন, এক মহিলার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে।

এরপর হোটেল কর্তৃপক্ষ পুলিশ খবর দেয়। পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করে। মীনাদেবীর সঙ্গে হোটেলে একজন এসেছিলেন যিনি নিজেকে স্বামী পরিচয় দিয়েছিলেন। তার নাম বিদ্যুৎ বিশ্বাস। ঘটনার পর থেকে বিদ্যুত বিশ্বাসের কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বিদ্যুতের খোঁজ করছে। কিন্তু এখনও পর্যন্ত বিদ্যুতের কোনও খোঁজ পাওয়া যায়নি। তদন্তে উঠে এসেছে, মহিলার স্বামী বিদ্যুৎ বিশ্বাস ধানতলার বাসিন্দা। তিনি আংশিক দৃষ্টিহীন।

কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার এস অমরনাথ জানান, মীনার দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে। মহিলাকে খুন করা হয়েছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে।  

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের