State Disaster Response Fund’র হিসেব চাইল Central Audit Team

State Disaster Response Fund’র একটা বড় তহবিল কেন্দ্র সরকার দেয়। তাই রাজ্য সরকারের কাছ থেকে হিসাব চেয়েছে Central Audit Team।

Share:

নিজস্ব প্রতিনিধি: আম্ফান(Amphan) বাংলার(Bengal) বুকে হানা দিয়েছিল কোভিডের লকডাউনের সময় ২০২০ সালের মে মাসে। তার পরে পরে আরও বেশ কিছু সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলার বুকে না পড়লেও রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি তাতে প্রভাবিত হয়। সেই সব ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে রাজ্য সরকার অসংখ্য ত্রাণশিবির খুলেছিল পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) ও দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলায়। সেই সব ত্রাণ শিবিরে হাজার হাজার মানুষ আশ্রয়ও নিয়েছিলেন। এখন Central Audit Team সেই সব শিবিরের নাম, আশ্রয় নেওয়া মানুষজনের সংখ্যা এবং তাতে খরচ কত হয়েছে তা জানতে চাইল রাজ্য সরকারতের কাছ থেকে। কেননা যে প্রকল্পের অর্থ দিয়ে এই সব শিবির খোলা ও চালানো হয়েছিল, সেই State Disaster Response Fund’র একটা বড় তহবিল কেন্দ্র সরকার দেয়। তাই হিসাব চেয়েছে তাঁরা। 

গত ৭ডিসেম্বর Central Audit Team পূর্ব মেদিনীপুর জেলায় এসেছিল। দু’সপ্তাহ ধরে সেই টিম জেলাশাসকের দুর্যোগ ব্যবস্থাপন অফিসে বসে ২০১৮সাল থেকে বিভিন্ন সুপার সাইক্লোনে ক্ষতিপূরণ এবং খরচ নিয়ে Audit করেছে। বুলবুল থেকে আম্ফান, যশ থেকে মোচা’র সময় কত খরচ হয়েছিল তার হিসাব দেখেন তাঁরা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫দিন ধরে পূর্ব মেদিনীপুর জেলাতে Central Audit Team তাঁদের Audit’র কাজ চালায়। তারপরেও তাঁরা নবান্ন থেকে নানা বিষয়ে তথ্য চেয়ে পাঠিয়েছে। তারমধ্যে মূল বিষয় হল, বিপর্যয় মোকাবিলার খাতে কত খরচ হয়েছে। ত্রাণ শিবির চালাতে খরচ কত, মোট ত্রাণ শিবিরের সংখ্যা, সেখানে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা এবং তাতে খরচ কত হয়েছে তা তাঁদের জানাতে হবে। ব্লক, মহকুমা এবং জেলা তিনটি স্তরের রিপোর্ট দিতে হবে।

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা