চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Omicron: বিদেশি পর্যটকদের জন্য সিকিমের দরজা বন্ধ

নিজস্ব প্রতিনিধি: ওমিক্রন আতঙ্কে বিদেশি নাগরিক ও পর্যটকদের জন্য দরজা বন্ধ করল সিকিম সরকার। মঙ্গলবারই সিকিমের স্বরাষ্ট্র দফতর এই মর্মে নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হল। অর্থাৎ, আপাতত সিকিমে আর ঢুকতে পারবেন না কোনও বিদেশি নাগরিকই। বিশ্বের ১২টি দেশে ইতিমধ্যেই ওমিক্রনের হদিশ মিলেছে।

এর আগে দেশজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ২০২০ সালের ৫ মার্চ সিকিম সরকার বিদেশিদের জন্য সিকিমের দরজা বন্ধ করেছিল। সেসময়, সিকিমে ঢোকার চেকপয়েন্টগুলি আগাম বন্ধ করে দিয়ে সন্দেহভাজনদের আইসোলেশনে রেখে, কোয়রান্টিন করে পরীক্ষা হয়। সিকিম জুড়ে কড়া লকডাউন চলে। পরে করোনা সংক্রমণ কমতে থাকায় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে পুজোর মরশুমে সিকিমে পর্যটকদের ঢল নেমেছিল। যেহেতু সিকিম যেতে গেলে শিলিগুড়ি হয়েই পর্যটকদের যেতে হয় তাই এই রাজ্যের পর্যটক ব্যবসায়ীদের একটা বড় ভূমিকা থাকে। আর সিকিমে বিদেশি পর্যটকদের একটা বড় অংশ বাংলাদেশের থেকে আসে। সবমিলিয়ে শীতের ভরা পর্যটন মরশুমে এই সিদ্ধান্ত ওই রাজ্যে ও পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হবে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ