রাজনীতিতে পা রাখলেন প্রাক্তন ক্রিকেটার রায়ডু, কোন দলে যোগ দিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: লোকসভা ভোট যত এগোচ্ছে ততই ভিন পেশা থেকে রাজনীতির ময়দানে যোগ দেওয়ার প্রবণতা বাড়ছে। সেই তালিকায় সর্বশেষ সংযোজন  ভারতের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু। বৃহস্পতিবার  আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ক্রিকেটার বাইশ গজের পাশাপাশি পা রাখলেন রাজনীতির ময়দানে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির উপস্থিতিতেই যোগ দিলেন রাজ্যের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসে।

চলতি বছর আইপিএলে খেলার পরেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অম্বাতি রায়ডু। সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে তাঁকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজ্যের ক্রীড়া উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করা হয়েছিল তাঁকে। ওই দায়িত্ব পেয়েই মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির ভজনায় মেতে উঠেছিলেন। মুখ্যমন্ত্রীর  প্রশংসা করে মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন সতীর্থ বলেই ফেলেছিলেন, ‘রাজ্যের সার্বিক উন্নয়নে জগনমোহন রেড্ডির আন্তরিকতা সত্যিই প্রশংসার দাবি রাখে।’

তার পরেই জল্পনা শুরু হয়েছিল রাজনীতিতে নাম লেখাতে পারেন অন্ধ্র ও হায়দরাবাদের হয়ে খেলা প্রাক্তন ক্রিকেটার। সেই জল্পনাই এদিন সত্যি হল। রায়ডুর দলে যোগ দেওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে ওয়াইএসআরসিপি। সূত্রের খবর, আগামী লোকসভা ভোটে জগনের দলের হয়ে ভোট ময়দানে নামতে পারেন রায়ডু। তাঁকে মছলিপত্তনম আসন থেকে প্রার্থী করা হতে পারে। যদিও রাজনীতিতে যোগ দিলেও ভোটে লড়বেন কিনা, তা নিয়ে মুখ খুলতে চাননি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ক্রিকেটার।

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC-তে ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের