চোটের কারণে ছিটকে গেলেন বাভুমা, প্রোটিয়াদের নেতৃত্বে ডিন এলগার

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হলো। চোটের কারণে ভারতের বিরুদ্ধে কেপটাউন টেস্ট থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর জায়গায় প্রোটিয়াদের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন ডিন এলগার। বিদায়ী ম্যাচে ফের একবার দেশের অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামলাবেন দক্ষিণ আফ্রিকাকে প্রথম টেস্টে জেতানোর মূল কাণ্ডারী।

সেঞ্চুরিয়নে গত মঙ্গলবার প্রথম টেস্টের প্রথম দিনেই ফিল্ডিং করার সময়ে চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। বিরাট কোহলির নেওয়া শট দৌরে আটকাতে গিয়ে পড়ে গিয়ে চোট পান তিনি। প্রচণ্ড যন্ত্রণার কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। প্রথম ইনিংসে দলের হয়ে ব্যাট করতেও নামতে পারেননি। ইতিমধ্যেই তাঁর পায়ের স্ক্যান করা হয়েছে। সেই স্ক্যানের পরেই অধিনায়ককে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের পরেই দক্ষিণ আফ্রিকার কোচ কনরাড শুক্রি জানান, কেপটাউনে দ্বিতীয় তথা শেষ টেস্টে খেলবেন না বাভুমা। তাঁর জায়গায় নেতৃত্ব দেবেন ডিন এলগার।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার অধিনায়কের পদ থেকে এলগারকে সরিয়েই বাভুমাকে বসিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। ওই সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছিলেন হার্শেল গিবসের মতো দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটাররা। ১৭ টেস্টে নেতৃত্ব দিয়ে দেশকে ৯ টেস্টে জেতানো এলগারও ওই সিদ্ধান্ত মানতে পারেননি। নির্বাচকদের সিদ্ধান্তের প্রতিবাদে তড়িঘড়ি অবসর নেওয়ার ঘোষণা করেন তিনি। জানিয়ে দেন, ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের পরেই ব্যাট তুলে রাখবেন। বিদয়ের আগে প্রথম টেস্টে ১৮৫ রানের এক অসাধারণ ইনিংস খেলেছেন এলগার। আর তাঁর ওই অসাধারণ ইনিংসের সুবাদেই রোহিত শর্মাদের বিরুদ্ধে ইনিংস ও ৩২ রানে জয় পেয়েছিল প্রোটিয়ারা।

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC-তে ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের