ভিলেন বৃষ্টি, ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি, মাউন্ট মুঙ্গানুই: খলনায়ক হয়ে দাঁড়াল বৃষ্টি। আর তার ফলেই শুক্রবার মাউন্ট মুঙ্গানুইতে বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ফলে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল সিরিজের তৃতীয় ম্যাচ। কার্যত কিউই ও টাইগারদের কাছে মরণ-বাঁচনের ম্যাচ হয়ে দাঁড়াল। সিরিজ দখল করতে হলে ওই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। উল্টোদিকে ঘরের মাঠে সিরিজ হারের লজ্জা এড়াতে জিততেই হবে টম ল্যাথামদের।   

এদিন টস জিতে প্রথমে কিউইদের ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খানিকটা চমক দিয়ে পেসারদের পরিবর্তে শেখ মেহেদী হাসানকে দিয়ে আক্রমণ শুরু করেন। যদিও লাভ হয়নি। প্রথম ওভারে ৯ রান খরচ করেন মেহেদী। দ্বিতীয় ওভারে বল হাতে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন ফিন অ্যালেনকে (২)।  ৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে শুরুতে ধাক্কা খেলেও দমেননি কিউই ওপেনার টিম শেইফার্ট। তাণ্ডব শুরু করে দেন তিনি। সেই তাণ্ডবে খানিকটা দিশেহারা হয়ে পড়েন বাংলাদেশের বোলাররা। এক সময়ে মনে হচ্ছিল ঝড়ের গতিতে অর্ধ শতরান পূর্ণ করবেন তিনি। যদিও সেই আশা পূরণ হতে দেননি তানজিম হাসান সাকিব। ২৩ বলে ৬টি চার আর একটি ছক্কার সাহায্যে ৪৩ রান করে ফেরেন শেইফার্ট। এর পরে ড্যারিল মিচেল ও গ্নেন ফিলিপস জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান।

১১তম ওভারে শুরু হয় বৃষ্টি। যে কারণে খেলা বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা। দীর্ঘ সময় অপেক্ষার পরেও আবহাওয়ার উন্নতি না হওয়ায় খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। যদি কমপক্ষে ৫ ওভার খেলার সুযোগ পেতেন নাজমুল হোসেনরা, তাহলে জয়ের একটা সম্ভাবনা থাকত। কেননা ডাকওয়ার্থ-লুইস মেথডে ৫ ওভারে ৪৬ রান তাড়া করতে হতো বাংলাদেশকে।

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC-তে ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের