ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাইলেন হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাইলেন হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতা টনি চুং। জানা গিয়েছে, সম্প্রতি ব্রিটেনে পালিয়ে গিয়েছেন চুং। ২২ বছর বয়সি এই নেতা জানিয়েছেন, হংকংয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার দাবি থেকে সরে আসতে পুলিশ তাঁর ওপর নানাভাবে মানসিক চাপ দিচ্ছে।

সম্প্রতি হংকংয়ের গণতন্ত্রপন্থী এই ছাত্র নেতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট সামনে আসে। সেই পোস্টে চুং জানিয়েছেন, তিনি জাপান থেকে ব্রিটেনে আশ্রয় নিয়েছেন। ২৭ ডিসেম্বর বিকেলে তিনি লন্ডনে নেমেছেন। ব্রিটিশ সরকারের কাছে তাঁর আর্জি, তাঁকে যেন রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। সোশাল মিডিয়ায় তাঁর ব্রিটেনে আগমনের ছবিও শেয়ার করা হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, এমন একটা দিন যে তাঁকে দেখতে হবে, সেটা তিনি আগে থেকেই জানতেন। ১৪ বছর বয়স থেকে তিনি হংকং আন্দোলনের সঙ্গে যুক্ত। হংকংকে সেই দেশের মানুষ স্বাধীন দেশ হিসাবে দেখতে চায়। মানুষের এই দাবি থেকে তাঁকে কখনও সরিয়ে আনা যাবে না। কেউ যেন সেই সংকল্প থেকে সরে না আসে। শুধু চুং নন, হংকংয়ের আরেক গণতন্ত্রপন্থী নেত্রী অ্যাঞ্জেস চো কানাডায় আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। তিনিও হংকংয়ে ফিরবেন না বলে জানিয়েছেন।

এর আগে ২০ ডিসেম্বর আদালতের নির্দেশ নিয়ে জাপানে গিয়েছিলেন চুং। জাপানে থাকাকালীনই তিনি জানিয়েছিলেন, তিনি আর হংকংয়ে ফিরবেন না। তাঁর অভিযোগ ছিল, তাঁকে ক্রমাগত মানসিক চাপ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে কারাদণ্ডের মেয়াদ শেষ হয় চুং। ইতিমধ্যে হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করে চিন। এই আইনে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের