ব্রিজভূষণের বাড়ি থেকে সরে গেল জাতীয় কুস্তি সংস্থার কার্যালয়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের অসন্তোষ প্রকাশের পরেই ঠিকানা বদল হল জাতীয় কুস্তি সংস্থার কার্যালয়ের। বিজেপির বাহুবলী সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়ি থেকে পাততাড়ি গুটিয়ে নয়া ঠিকানায় খোলা হয়েছে কার্যালয়। নয়া ঠিকানা, দিল্লির হরি নগর। যদিও রাতারাতি কার্যালয় সরানো নিয়ে মুখ খুলতে চাননি ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওসি) গঠিত অন্তর্বর্তী কমিটির সদস্যরা।

দীর্ঘদিন ধরেই জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ছিলেন বিজেপির বাহুবলী নেতা তথা উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। দিল্লিতে তাঁর বাড়িতেই ছিল জাতীয় কুস্তি সংস্থার অফিস। চলতি বছরেই বিজেপি সাংসদের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগতরা। ওই অভিযোগে তোলপাড় হয়েছিল গোটা দেশ। সমালোচনা এবং চাপের মুখে শেষ পর্যন্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতির পদ থেকে সরে দাঁড়ান ব্রিজভূষণ। যৌন হেনস্থার অভিযোগে তার বিরুদ্ধে দিল্লির নিম্ন আদালতে মামলাও চলছে।  

গত বৃহস্পতিবারই জাতীয় কুস্তি সংস্থার নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঙ্গী ও ব্যবসায়িক অংশীদার সঞ্জয় সিং। সংগঠনের সিংহভাগ পদেও জয়ী হন বিজেপির বাহুবলী সাংসদের ঘনিষ্ঠরা। নির্বাচনী ফলাফল প্রকাশের পরে ফের প্রতিবাদে গর্জে ওঠেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। খেলা থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন সাক্ষী। পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেন বজরং পুনিয়া। তার পরেই গত রবিবার জাতীয় কুস্তি সংস্থার নব নির্বাচিত কমিটিকে সাসপেন্ড করে ক্রীড়া মন্ত্রক। একই সঙ্গে কীভাবে একজন অভিযুক্তের (পড়ুন ব্রিজভূষণ শরণ সিং) বাড়িতে সংগঠনের কার্যালয় চলছে, সেই প্রশ্ন তুলেও চিঠি পাঠানো হয়। গত বুধবারই জাতীয় কুস্তি সংস্থার অস্থায়ী কমিটি গঠন করে ভারতীয় অলিম্পিক সংস্থা। তার পরেই অভিযুক্ত বিজেপি সাংসদের বাড়ি থেকে সংগঠনের কার্যালয় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন অন্তর্বর্তী কমিটির সদস্যরা।

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!