ভোটের আগেই বদলির নির্দেশিকা জারি কমিশনের

একই জেলায় যারা গত ৩ বছর ধরে কাজ করছেন, তাদের অন্যত্র সরিয়ে দিতে হবে। নির্দেশ কমিশনের। ইঞ্জিনিয়ার, শিক্ষক, কলেজ অধ্যাপকদের ক্ষেত্রে লাগু নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র কয়েক মাস। তারপরেই শুরু হয়ে যাবে ২৪’র ভোট(General Election 2024)। সেই নির্বাচনে কাদের কাদের ডিউটি পড়বে এবার সেই তালিকা করার কাজ শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন(West Bengal State Election Commission)। তবে তার আগে রাজ্যের সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employee) বদলি সংক্রান্ত বিষয়ে নবান্নকে পদক্ষেপ করার নির্দেশ জারি করে দিল কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission of India) সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নতুন এক নির্দেশিকায় জানিয়েছেন, একই জেলায় যারা গত ৩ বছর ধরে কাজ করছেন, তাদের অন্যত্র সরিয়ে দিতে হবে। সেই সঙ্গে ভোট কর্মীদের তাঁদের নিজের জেলায় কোনওভাবেই কাজে লাগানো যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে জেলার অধীনস্থ বাসিন্দারা তাঁরা, তাঁদের সেই জেলায় লোকসভা নির্বাচনে কোনওভাবেই ভোটের ডিউটি(Election Duty) দেওয়া যাবে না। পাশাপাশি, ভোট কর্মীদের ওপর কড়া নজরদারি চালানো হবে বলেও জানানো হয়েছে। ভোটের ডিউটিতে রিটার্নিং অফিসার, পর্যবেক্ষক, সিইও এবং ডিইও’র দায়িত্ব দেওয়া হবে, তাঁদের ওপর নজরদারি চালাবে কমিশন।    

কমিশনের নয়া নির্দেশিকায় এটাও জানানো হয়েছে যে, ভোট কর্মীদের রাজনৈতিক দলের সঙ্গে কোনও যোগাযোগ আছে কিনা সেটাও দেখা হবে। সেক্ষেত্রে, ভোটের ডিউটি যাদের পড়বে, তাঁদের মুচলেকা দিয়ে জানাতে হবে, তাঁদের কোনও আত্মীয়স্বজন নির্বাচনে লড়ছেন না। লড়াই করলে তাঁদের ভোটের ডিউটি দেওয়া হবে না। একই সঙ্গে অতিরিক্ত জেলাশাসক, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেকটর, জয়েন্ট কালেকটর, বিডিওদের ক্ষেত্রেও বদলি বিধি কার্যকর করতে হবে। অর্থাৎ, কোনওভাবেই এক জায়গায় ৩ বছরের বেশি ডিউটি নয়। জেলা নির্বাচন অফিসার, ডেপুটি জেলা নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসারদেরও এই বদলি বিধি মেনে চলতে হবে। পুলিশের পদাধিকারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এডিজি, আ‌ইজি, ডিআইজি, এসপি, অ্যাডিশনাল এসপি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সার্জেন্টদের ক্ষেত্রে এই নিয়ম মেনে চলতে হবে। তবে ইঞ্জিনিয়ার, শিক্ষক, কলেজ অধ্যাপকদের এই নিয়মের বাইরে রাখা হয়েছে।  

ইতিমধ্যে, জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র প্রিন্সিপাল সেক্রেটারি নরেন্দ্র ভুতোলিয়া এ বিষয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা দিয়েছে। রাজ্যে নিযুক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ শুরু করে দিয়েছেন। পাশাপাশি, রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েও বিষয়টি জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। ভোটের ডিউটি দেওয়ার ক্ষেত্রে যাতে এই নিয়ম পালন করা হয় সে ব্যাপারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তবে লোকসভা নির্বাচন কবে সংগঠিত হবে, সে ব্যাপারে এখনও কিছু ইঙ্গিত মেলেনি। মার্চ, এপ্রিল মাস নাগাদ নির্বাচন হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের দিনক্ষণ বাড়ানো হল। মুখ্য নির্বাচনী আধিকারিক একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি পর্যন্ত সংশোধিত ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। ৫ জানুয়ারি তারিখ নির্ধারিত থাকলেও ২২ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে।

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের