Loading live market data...
Loading active stocks...
Connecting...

চুমু খাওয়ার সুযোগ দিতে ভিয়েতনামে গড়ে উঠল আস্ত একটা সেতু!

Share:

নিজস্ব প্রতিনিধি : সেতু সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য তৈরি হয়। কিন্তু কেউ কী জানে, এমন একটি সেতু আছে, যা পারাপার করার জন্য তৈরি হয়নি। কিছুটা আশ্চর্যের মনে হলেও এমনটাই সত্যি। সেতুটির নাম ‘কাউ হন’। এটি একটি ভিয়েতনামি শব্দ। যার অর্থ হল বিয়ের প্রস্তাব দেওয়া। নবদম্পতিদের মধুচন্দ্রিমার জন্য এই স্থান খুবই উল্লেখযোগ্য।

জানা গিয়েছে, আশ্চর্যজনক এই সেতুটি রয়েছে দক্ষিণ ভিয়োতনামের কিয়েন গিয়াং প্রদেশের ফু কোক দ্বীপে। সেতুটির দৈর্ঘ্য ৮০০ মিটার। সেতুটির পৃথক দুটি অংশ রয়েছে। সেতুটির মধ্যেকার দুরত্ব এত নিখুঁতভাবে করা হয়েছে যে পয়লা জানুয়ারি সূর্য দুটি অংশের মধ্যবর্তী ফাঁকে পড়বে। এই সেতুতে যে সব দম্পতিরা যাবেন, তাঁরা একে অপরকে চুম্বন করার সুবর্ন সুযোগ পাবেন। সেতুটির নকশা তৈরি করেছে ইতালির স্থপতি মার্কো ক্যাসামন্টি। মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা ছবি ‘দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম অ্যাট দ্য সিস্টিন চ্যাপেল’ থেকে অনুপ্রাণিত হয়েই সেতুটির নকশা তৈরি করা হয়েছে। সেতুটির মূল বৈশিষ্ঠ্য হল, এর দুটি অংশ একে অপরকে স্পর্শ করেনি। সান গ্রুপের তরফে এই সেতুটি তৈরি করা হয়েছে।উল্লেখ্য, ফু কোক দ্বীপটি এমন একটি জায়গা যেখানে পর্যটকদের সমাগম খুব বেশি হয়। এখানে পর্যটকদের পরিষেবা দেওয়ার জন্য রিজেন্ট, ইন্টারকন্টিনেনটাল ও জে ডব্লু ম্যারিয়ট নামে একাধিক সংস্থা হোটেল বানিয়েছে।

এর আগেও সান গ্রুপের তরফে আশ্চর্যজনক নির্মাণ করা হয়েছে। এই সংস্থার হাত ধরেই ভিয়েতনামের দা নাংয়ের কাছে একটি গোল্ডেন ব্রিজ তৈরি করা হয়েছে। ব্রিজটির মূল বৈশিষ্ঠ্য হচ্ছে, সেখানে দুটি দৈত্যকার হাত সেতুটিকে ধরে রেখেছে। সমুদ্রপৃষ্ট থেকে এক হাজার ৪০০ মিটার ওপরে অবস্থিত এই সেতুটি।

 

 

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালিতে আমেরিকার জাহাজে ডলফিন দিয়ে হামলা চালাবে ইরান

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ

ফিটনেস ট্রেনিংয়ের আড়ালে মহিলাদের ড্রিংক করিয়ে ভিডিও তৈরির অভিযোগ, গ্রেফতার ২

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র