PM-Kisan Samman Nidhi প্রকল্পের সফল রূপায়ণে ৩৩৪২ পদে নয়া নিয়োগ

বাংলায় এখন গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩৩৪২টি। সেই হিসাবে সমসংখ্যক পদে Village Nodal Person নিয়োগ হতে চলেছে আগামী দিনে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার কৃষকদের(Farmers of Bengal) আয় বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) চালু করেছেন কৃষকবন্ধু(Krishakbandhu) প্রকল্প। সঙ্গে আছে বাংলা শস্য বিমা যোজনাও(Bangla Sashya Bima Yojna)। বাংলার প্রায় দেড় কোটি কৃষক এই প্রকল্প দুটির সুবিধা পান। একই সঙ্গে বাংলায় প্রায় ৪৫ লক্ষ কৃষক PM-Kisan Samman Nidhi প্রকল্পের সুবিধাও পান। কিন্তু সুবিধা বেশি থাকায় মমতার প্রকল্প দুটির থেকে যোজন যোজন পিছিয়ে নরেন্দ্র মোদির(Narendra Modi) PM-Kisan Samman Nidhi প্রকল্প। বাংলায় এই যোজনার জন্য পড়ে থাকা আবেদনের সংখ্যা প্রায় ৫ লক্ষ। এদিকে দুয়ারে কড়া নাড়ছে ২৪’র লোকসভা নির্বাচন। কেন এই আবেদনকারীরা এখনও সুবিধা পাননি? কেন্দ্রের সাফাই, প্রয়োজনীয় সব নথি না থাকায় বা অনলাইন আবেদনে ভুল থাকার জন্যই এঁদের আবেদন খারিজ হয়েছে। তাই দ্রুত এইসব আবেদনের নিষ্পত্তি করতে এবং আগামী দিনে এই প্রকল্প যাতে দ্রুত এগিয়ে যায় তার জন্য বাংলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ১জন করে Village Nodal Person নিয়োগ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। বাংলায় এখন গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩৩৪২টি। সেই হিসাবে সমসংখ্যক পদে Village Nodal Person নিয়োগ হতে চলেছে আগামী দিনে। 

তবে মজার কথা কেন্দ্রের প্রকল্পের সফল রূপায়ণের দায়দায়িত্ব রাজ্যের ঘাড়ে ঠেলে দিয়েছে মোদি সরকার। কীভাবে? বাংলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে যে ১জন করে Village Nodal Person বা Village Resource Person নিয়োগ করার কথা বলা হয়েছে, তাঁদের নূন্যতম ৩ হাজার টাকা করে বেতন দিতে হলেও বছরে খরচ করবে ১২ কোটি টাকা। কেন্দ্র সরকার যেমন এই নিয়োগের কোনও দায়দায়িত্ব নিতে চাইছে না, তেমনি এই বেতনের বোঝাও নিতে চাইছে না। বেতন মেটানোর দায় রাজ্যের ঘাড়েই ঠেলে দিয়েছে তাঁরা। এই Village Nodal Person বা Village Resource Person-রা গ্রামেতে বাড়ি বাড়ি গিয়ে PM-Kisan Samman Nidhi প্রকল্পের জন্য জমা পড়ে থাকা আবেদন এবং বাতিল হয়ে যাওয়া আবেদনগুলি খতিয়ে দেখবেন। কার্যত কেন্দ্রীয় প্রকল্পকে বাংলায় সফল করে তুলতে বাংলাকে বোঝা বইতে হবে। আর সেই কারণেই ক্ষোভ ছড়িয়েছে নবান্নে। 

রাজ্যের আধিকারিকদের দাবি, কেন্দ্র সরকার ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা আটকে রেখেছে। এই টাকা বাংলার নায্য পাওয়া। কেন্দ্রীয় প্রকল্পের বোঝা সামলাতে এমনিতেই রাজ্যকে বিপুল চাপ সহ্য করতে হচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং সাধারণ মানুষের জন্য ইতিমধ্যে নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে বিকল্প কাজের ব্যবস্থাও করেছে নবান্ন। এখন নতুন করে Village Nodal Person বা Village Resource Person-দের নিয়োগের জন্য বেতনের বোঝাও সুকৌশলে রাজ্যের ঘাড়ে ঠেলে দিচ্ছে কেন্দ্র। কেন্দ্রের তরফে প্রকল্পের খরচ চালাতে মাত্র ৩ কোটি টাকা দেওয়া হচ্ছে। বাড়তি ৯ কোটি টাকা আসবে কোথা থেকে, তার ভার নিচ্ছে না কেন্দ্র। আর তাই রাজ্য সরকারও দ্রুত এই নিয়োগের পথে নাও হাঁটতে পারে। ২৪’র ভোটে দিল্লির মসনদে বদল হলে রাজ্য কেন্দ্রকেই প্রস্তাব দেবে এই বেতনের দায় দায়িত্ব নিতে। আর যদি বদল না হয় তাহলে সম্ভবত প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ১জন করে Village Nodal Person বা Village Resource Person নিয়োগ না করে ব্লক পিছু ২ থেকে ৩জন করে নিয়োগ করার পথে হাঁটতে পারে রাজ্য।

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘বেঁচে আছি, কিন্তু…’, আমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা