হাতে মদের গ্লাস, বর্ষবরণ পার্টিতে ভাইরাল শাহরুখ পুত্রের ‘কীর্তি’, হল ছিছিকার!

আরিয়ান পার্টিতে হাজির ছিলেন অন্য তারকা-সন্তানরাও। ছিলেন নাইসা দেবগন থেকে ফটো বাম্ব ওরি। গত বছর একটি সুরা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন আরিয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১ জানুয়ার। নতুন বছর ২০২৪-এর প্রথম দিন। ২০২৩ সালের সমস্ত দুঃখ-কষ্ট ভুলে মানুষ নতুনভাবে শুরু করেছে বছরটি। অনেক আশা, স্বপ্নপূরণের লক্ষ্য নিয়েই প্রতিটি বছর শুরু হয় সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলের। গোটা ১ টি বছর কতই না স্মৃতি তৈরি হয় সবার, সেই সকল খারাপ স্মৃতি ভুলে আবারও নিজেকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার নামই জীবন। কিন্তু কিছু স্মৃতি যেন ভোলার নয়! যেমনটা বলিউড বাদশা শাহরুখ পরিবারের রয়েছে, খান সাহেব, বিশ্বজুড়ে নাম তাঁর, অগন্তি ভক্তসংখ্যা। নিজের অভিনয় দিয়ে মন জয় করে নিচ্ছেন বিশ্ববাসীর। গতবছর শাহরুখ খানের বছর গিয়েছে। ৩ টি সুপারহিট ছবির উপহার দিয়েছেন ভক্তদের। তাই তাঁর পরিবারের যেকোনও ঘটনার উপরেই প্রতিনিয়ত নজর রয়েছে সংবাদমাধ্যমের। যাই হোক, বছর দুয়েক আগে মাদকের নেশাক্ত হওয়ার অভিযোগে বিলাসবহুল ক্রুজ পার্টিতে অভিযান চালিয়ে শাহরুখ পুত্র আরিয়ানকে গ্রেফতার করেছিলেন প্রাক্তন মাদক বিরোধী অফিসার সমীর ওয়াংখেড়ে।

যদিও পরে তাঁকে প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু ২০ দিন হাজতবাস করেন তিনি। এরপর ২০২৩ সালে তাঁর এই ঘটনা ফের লাইমলাইটে উঠে আসে, যখন জানা যায় যে, শাহরুখের ছেলে আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্যে ২৫ কোটি ঘুষ খেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। সিবিআই তদন্তে নেমে জানতে পারে যে, টাকা খাওয়ার জন্যে বিনা অপরাধে গ্রেফতার হয়েছিল আরিয়ান। যদিও বিষয়টি নিয়ে মামলা হলেও গত সেপ্টেম্বরে নিস্তার পেয়ে যান সাসপেন্ড প্রাপ্ত অফিসার সমীর ওয়াংখেড়ে। বর্তমানে ভাইরাল হল শাহরুখ-পুত্রের মদ পানের আরও একটি ভিডিও। যা নিয়ে নেটপাড়ায় রীতিমতো তুলধনা শুরু হয়েছে আবার। বলিউডে সকলেই যে যার মতো করে বর্ষবরণ করেছেন। কেউ সারারাত পার্টিতে মেতেছেন, কেউ কেউ শহর ছেড়ে উড়ে গিয়েছেন অন্যত্র। তবে ২০২৩-এর শেষ সন্ধ্যায় শাহরুখ পুত্র আরিয়ান ছিলেন মুম্বইতেই তাঁর বন্ধুবান্ধবের সঙ্গে। এক নামী হোটেলে পার্টিতে ব্যস্ত ছিলেন তিনি। সেই পার্টির আয়োজকও ছিলেন তিনিই। ২০২১-এর মাদককাণ্ডের পর থেকে নিজেকে একটু গুটিয়ে রেখেছিলেন আরিয়ান। কিন্তু সেই ঘটনার ২ বছরও ঘুরল না। ২০২৩ সালে ওয়েবসিরিজের কাজে হাতেখড়ি দিয়েছেন তিনি। এমনকী তাঁর পরিচালিত প্রথম বিজ্ঞাপনে মুখ দেখিয়ে ছিলেন বাবা শাহরুখ খান।

তাঁর প্রথম ওয়েব সিরিজ় ‘স্টারডম’-এর কাজও চলছে জোরদকমে। তাই বছরশেষে একেবারে খোশমেজাজে দেখা দিলেন আরিয়ান। একদম বাদশাহি কায়দায় চলল বর্ষবরণের উদ্‌যাপন। আরিয়ান পার্টিতে হাজির ছিলেন অন্য তারকা-সন্তানরাও। ছিলেন নাইসা দেবগন থেকে ফটো বাম্ব ওরি। গত বছর একটি সুরা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন আরিয়ান। শোনা যাচ্ছে, তাঁর সেই সংস্থাই এই অনুষ্ঠানের সব ব্যবস্থা করেছিলেন। তবে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ওরি এবং আরিয়ান বারে বসে পর পর শট নিচ্ছেন। দেদার মদ্যপান করতে ব্যস্ত তাঁরা। বহু দিন পর আরিয়ানকে প্রকাশ্যে এই ভাবে দেখা যেতেই ফের শুরু হল কটাক্ষ। গতবছর বাবা-মার সঙ্গে একাধিক পার্টিতে দেখা দিয়েছিলেন আরিয়ান। নিজেকে একেবারে পার্টি থেকে বিরত রেখেছিলেন তিনি। তবে এবার মনে হচ্ছে এত দিন পর তিনি একটু অতীত স্মৃতি কাটিয়ে বন্ধুদের সঙ্গে সহজ ভাবে মিশতে পারছেন।

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস